calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / নীতিশ-মমতা-অখিলেশ বিরোধী জোট গঠনে একমত
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

নীতিশ-মমতা-অখিলেশ বিরোধী জোট গঠনে একমত

ভারতে আগামী বছর লোকসভা নির্বাচনকে সামনে রেখে মোদি সরকারের বিরুদ্ধে জোট গঠনের লক্ষ্যে এক হয়েছে বিজেপিবিরোধী দলগুলো। সোমবার সবাইকে চমকে দিয়ে কলকাতায় পা রাখেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। এয়ারপোর্ট থেকে তিনি সোজা...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ২৬ এপ্রিল ২০২৩ • বিকাল ০৪:৫২
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৪০ বার পঠিত

মমতা বলেছেন, কোনো অহং নয়। সবাইকে একজোট হতে হবে। বিজেপিকে হারাতে হবে। অখিলেশ বলেছেন, বিজেপিকে দেশছাড়া করতে একজোট হয়েছি।

নীতিশের পর আলোচনায় বসবেন উড়িষ্যার বিজেডি নেতা মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক ও তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী বিআরএস নেতা চন্দ্রশেখর রাওয়ের সঙ্গে। অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াইএসআর কংগ্রেস নেতা জগনমোহনের সঙ্গেও নীতিশ কথা বলতে পারেন।

নীতিশকে এই দায়িত্বে নামিয়েছে কংগ্রেসই। চলতি মাসের ১২ তারিখে দিল্লি এসে নীতিশ ও আরজেডি নেতা তেজস্বী যাদব সদলে বৈঠকে বসেছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ও রাহুল গান্ধীর সঙ্গে। সেই বৈঠকেই ঠিক হয়েছিল, তৃণমূল কংগ্রেস বা সমাজবাদী পার্টির মতো যেসব দলের কংগ্রেস সম্পর্কে আড়ষ্টতা আছে, তাদের সঙ্গে জোটের কথা শুরু করবেন নীতিশই। পরে কংগ্রেস আলোচনায় যোগ দিতে পারে।

যদিও নবান্নের এই বৈঠক নিষ্ফলা বলে দাবি রাজ্য বিজেপি নেতৃত্বের। লোকসভায় সংখ্যার বিচারে সবচেয়ে নির্ভরযোগ্য দল বিজেপি। সারাদেশে প্রায় তিনশর বেশি আসন নিয়ে ক্ষমতায় রয়েছে দলটি। আর তার অন্যতম কাণ্ডারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যার নেতৃত্বে দেশে সুশাসন চলছে। তাই সাধারণ মানুষের আস্থায় ভরপুর এমন একটি দলকে কেন্দ্র থেকে সরানো সহজ হবে না বলেই ধারণা করা হচ্ছে। খবর এনডিটিভি’র।


tag ট্যাগ: #111