calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / যুক্তরাষ্ট্রে সংঘর্ষে দুটি হেলিকপ্টার বিধ্বস্ত
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

যুক্তরাষ্ট্রে সংঘর্ষে দুটি হেলিকপ্টার বিধ্বস্ত

যুক্তরাষ্ট্রের আলাস্কায় একটি প্রশিক্ষণ ফ্লাইটে যাওয়ার সময় মুখোমুখি সংঘর্ষে দুটি মার্কিন সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। এক মাসেরও কম সময়ের মধ্যে এ ধরনের আরও একটি...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩ • দুপুর ১২:১৭
history আপডেট: ৩ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ২৪ বার পঠিত

বৃহস্পতিবার আলাস্কায় দুর্ঘটনার বিষয়ে মার্কিন সেনাবাহিনীর ১১তম এয়ারবর্ন ডিভিশন এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, এটি বিমানবাহিনীর এএইচ-৬৪ অ্যাপাচি হেলিকপ্টার। আলাস্কার কাছে একটি প্রশিক্ষণ ফ্লাইট থেকে ফিরে বিধ্বস্ত হয়েছে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং এ বিষয়ে পরে তথ্য প্রকাশ করা হবে। 

দুর্ঘটনায় জড়িতদের অবস্থা তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

এর আগে মার্চের শেষের দিকে কেনটাকিতে একটি প্রশিক্ষণ ফ্লাইটের সময় দুটি ইউএস আর্মি ব্ল্যাকহক হেলিকপ্টার বিধ্বস্ত হয়, এতে থাকা ৯ মার্কিন সেনা নিহত হয়।

সাম্প্রতিক বছরগুলিতে মার্কিন সামরিক বিমানের আরও একাধিক দুর্ঘটনা ঘটেছে, যার মধ্যে একটি ব্ল্যাক হক জড়িত ছিল যেটি ফেব্রুয়ারিতে আলাবামায় একটি প্রশিক্ষণ ফ্লাইটের সময় দুই টেনেসি ন্যাশনাল গার্ডসম্যানকে হত্যা করেছিল।

গত বছর নরওয়েতে ন্যাটোর মহড়ার সময় চার মার্কিন মেরিন নিহত হয়েছিল। তারা একটি পাহাড়ে আঘাত করার পরে নিচে পড়ে এ দুর্ঘটনা ঘটে।

tag ট্যাগ: #111