calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / ইরানের ২০০ মার্কিন সেনা হত্যার দাবি ১৫ দিনে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

ইরানের ২০০ মার্কিন সেনা হত্যার দাবি ১৫ দিনে

ইরানের সঙ্গে ১৫ দিনের সংঘাতে ২০০ জনেরও বেশি মার্কিন সেনা নিহত হয়েছে বলে দাবি করছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। তারা বলছে, পেন্টাগনের প্রকাশিত হতাহতের তথ্য পুরোটাই ভুল।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ২৬ জুলাই ২০২৬ • দুপুর ০২:০৮
history আপডেট: ২ মাস আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৫৯ বার পঠিত

তাসনিম নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহেবি বলেন, ‘অপারেশন ভিক্টরি–২’-এ ইরানের পাল্টা হামলায় যুক্তরাষ্ট্রের ক্ষয়ক্ষতি ও হতাহতের সংখ্যা ওয়াশিংটন যেটি প্রকাশ করেছে, প্রকৃত সংখ্যা তার চেয়ে অনেক বেশি।

মোহেবির দাবি, আমেরিকার নিহত সেনার সংখ্যা ২০০ জনের বেশি এবং আহতের সংখ্যা আরও অনেক বেশি। তিনি অভিযোগ করে বলেছেন, পেন্টাগন প্রকৃত ক্ষয়ক্ষতির তথ্য গোপন করছে। 

মোহেবি চাচ্ছেন, যেসব মার্কিন ঘাঁটিতে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, সেখানে যুক্তরাষ্ট্র যেন সাংবাদিকদের প্রবেশের অনুমতি দেয়। এতে সঠিক তথ্য প্রমাণিত হয়ে যাবে।

আইআরজিসির দাবি, অপারেশন ভিক্টরি–২-এ আটটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালানো হয়। এর মধ্যে একটি ঘাঁটির ২০টি স্থাপনা ও বিমান হ্যাঙ্গারে ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এসব হামলায় ধ্বংস হয়েছে— ১১টি মার্কিন যুদ্ধবিমান ও হেলিকপ্টার, ১৭টি গোয়েন্দা ও অপারেশনাল ড্রোন, একটি এফ-১৫ যুদ্ধবিমান, একটি পি-৮ সামুদ্রিক টহল বিমান, একটি সি-১৭ পরিবহন বিমান এবং আটটি আকাশে জ্বালানি সরবরাহকারী বিমান।

এর আগে পেন্টাগন জানিয়েছিল, সংঘাতে ১৮ জন মার্কিন সেনা নিহত হয়েছেন। তবে পরে আন্তর্জাতিক কয়েকটি গণমাধ্যম জানায়, সংশোধিত হিসাবে নিহতের সংখ্যা ১৪ জন। এরমধ্যে কয়েকজনের ছবি ও নাম প্রকাশ করেছিল যুক্তরাষ্ট্র।

তবে মার্কিনিদের পক্ষ থেকে এখন পর্যন্ত আইআরজিসির সর্বশেষ দাবির বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি। বার্তা সংস্থা রয়টার্সও ইরানের দাবি করা হতাহতের সংখ্যা বা সামরিক সরঞ্জাম ধ্বংসের তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।


tag ট্যাগ: #ইরানের