calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / জাতীয় / মালয়েশিয়ার সহায়তা চাইলেন দেশে গ্যাস সংকট নিরসনে প্রধানমন্ত্রী
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
জাতীয় বিশেষ প্রতিবেদন

মালয়েশিয়ার সহায়তা চাইলেন দেশে গ্যাস সংকট নিরসনে প্রধানমন্ত্রী

দেশে গ্যাস সরবরাহ প্রক্রিয়া স্বাভাবিক করতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ছাড়া মালয়েশিয়া ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে বিভিন্ন বিষয়ে উভয়...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ • সন্ধ্যা ০৬:৫৬
history আপডেট: ২ মাস আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৭৫ বার পঠিত

মঙ্গলবার (২৮ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।

আনোয়ার ইব্রাহিম জানান, আজ বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে টেলিফোনে কথোপকথনের সময় আমরা মালয়েশিয়া-বাংলাদেশের সম্পর্ক শক্তিশালী করার প্রচেষ্টার সঙ্গে সম্পর্কিত বিভিন্ন বিষয়ের ওপর আলোকপাত করেছি, বিশেষ করে পারস্পরিক সুবিধার জন্য জ্বালানি শক্তি ও বিনিয়োগের ক্ষেত্র নিয়ে।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ গ্যাস সরবরাহ নিয়ে যে সমস্যার মুখোমুখি হচ্ছে, তার চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করা হয়েছে। তিনি (তারেক রহমান) এ সমস্যার সমাধানে মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন, যার মধ্যে রয়েছে পেট্রল সরবরাহের জন্য বিনিয়োগ, যাতে দেশটির জরুরি চাহিদা পূরণ করা যায়।

আনোয়ার ইব্রাহিম বলেন, টেলিফোনে কথোপকথনের সময় অর্থনৈতিক সহযোগিতা, বিনিয়োগ এবং উভয় দেশের মধ্যে কৌশলগত সহযোগিতার বিষয়ে আলোচনা করা হয়েছে। মালয়েশিয়া দুই দেশের মধ্যে সম্পর্ক শক্তিশালী করার জন্য দৃঢ় প্রতিশ্রুতি দিয়েছে।

tag ট্যাগ: #দেশে