calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / যুক্তরাষ্ট্রকে বড় অঙ্কের জরিমানা ইরানে ‘সন্ত্রাসী’ হামলায়
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

যুক্তরাষ্ট্রকে বড় অঙ্কের জরিমানা ইরানে ‘সন্ত্রাসী’ হামলায়

ইরানে ‘সন্ত্রাসী’ হামলার দায়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে ৩১৩ মিলিয়ন ডলার জরিমানা করা হয়েছে। ২৭ এপ্রিল ওই নির্দেশনা জারি করেছে দেশটির একটি আদালত।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩ • সন্ধ্যা ০৭:১৯
history আপডেট: ৩ বছর আগে
timer ৬ মিনিট পড়ার সময়
visibility ৫১ বার পঠিত

জানা যায়, ২০১৭ সালে ইরানের সংসদ ভবন ও সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খমিনীর মাজারকে লক্ষ্য করে জোড়া হামলা চালানো হয়। এ সময় স্বশস্ত্র উগ্রবাদীরা গুলি ও বিস্ফোরক দ্রব্যাদি ব্যবহার করে। এতে ১৭ জন নিহত হয়। আহত হয় ৫০ জন। পরে এ হামলার দায় স্বীকার করে উগ্রবাদী সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।

বুধবার এক বিবৃতিতে বলা হয়, ইরানের বিচার বিভাগের আন্তর্জাতিক ও মানবাধিকারবিষয়ক বিভাগ রুল জারি করেছে যে নয়জন মার্কিন কর্মকর্তা ও প্রতিষ্ঠানকে এ হামলার ক্ষতিপূরণ দিতে হবে। তারা হলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, জর্জ ডব্লিউ বুশ, ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম), সাবেক সেন্টকম কমান্ডার টমি ফ্রাঙ্কস, সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি (সিআইএ), লকহিড মার্টিন এবং আমেরিকান এয়ারলাইন্স গ্রুপ।

বিচার বিভাগ বলছে, মার্কিন কর্মকর্তাদের বই ও বক্তৃতা, ‘উগ্রবাদী গোষ্ঠী তৈরিতে সিআইএ-এর জড়িত থাকা, ‘উগ্রবাদী গোষ্ঠীগুলোকে সংগঠিত ও পরিচালনায় মৌলিক ভূমিকা রাখার কারণে মার্কিন যুক্তরাষ্ট্রকে ওই হামলায় দায়ী করা হয়।’

বিচার বিভাগ আরো বলছে, এ হামলায় ওয়াশিংটনকে অবশ্যই ৯.৯৫ মিলিয়ন ডলার আর্থিক ক্ষতি এবং যথাক্রমে নৈতিক ও শাস্তিমূলক ক্ষতির জন্য ১০৪ মিলিয়ন ডলার ও ১৯৯ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ হিসেবে সংশ্লিষ্ট পরিবারকে দিতে হবে।

বিবৃতিতে জোর দিয়ে বলা হয়েছে, নিহত তিনজনের পরিবারের করা অভিযোগের ভিত্তিতে এই রায়টি দেয়া হয়েছে।

সূত্র : মিডল ইস্ট মনিটর


আরো সংবাদ


premium cement
বরিশালে সাদিক আব্দুল্লাহর মনোনয়ন না পাওয়ার নেপথ্যেরংপুরে ভুট্টা ক্ষেত থেকে বস্তাবন্দী লাশ উদ্ধারশেখ জামালের হত্যাকারীদের প্রধান পৃষ্ঠপোষক বিএনপি : তথ্যমন্ত্রীবরিস জনসনের ঋণ নিয়ে ক্ষোভের মধ্যে বিবিসি প্রধানের পদত্যাগভোলার ইলিশা-১ কূপে পরীক্ষামূলক গ্যাস উত্তোলন শুরুউখিয়া ক্যাম্পে এপিবিএন পুলিশের সাথে আরসার গোলাগুলি, আগ্নেয়াস্ত্র-গুলিসহ গ্রেফতার ৪বিশ্বকাপের পুলে আছে মাহমুদউল্লাহ, নজর কেড়েছেন নাইম শেখহঠাৎ আইপিএল ছেড়ে দেশে ফিরেছেন লিটনআর্ত-মানবতার কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামায়াতেরবাংলাদেশের জন্য ১.২৫ বিলিয়ন ডলার অনুমোদন বিশ্বব্যাংকেরফিলিস্তিনিদের কাছে অস্ত্র বিক্রি, ইসরাইলি সেনার কারাদণ্ড

সকল






tag ট্যাগ: #111