calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / হামাসের ক্ষেপণাস্ত্র পরীক্ষা ইসরাইলি বিমান ঠেকাতে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

হামাসের ক্ষেপণাস্ত্র পরীক্ষা ইসরাইলি বিমান ঠেকাতে

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন কাসেম ব্রিগেড বৃহস্পতিবার নতুন একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শনিবার, ২৯ এপ্রিল ২০২৩ • সন্ধ্যা ০৭:১৯
history আপডেট: ৩ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৫১ বার পঠিত

ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ছবি ও ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রকাশিত হয়েছে।

ইসরাইলি বিমান হামলা প্রতিহত করে গাজার আকাশ শত্রু মুক্ত রাখতে এই ক্ষেপণাস্ত্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।  খবর মেহের নিউজের।

হামাসের এই ক্ষেপণাস্ত্রটি রুশ নির্মিত স্ট্রেলা ক্ষেপণাস্ত্রের নতুন সংস্করণ বলে মনে করা হচ্ছে। হামাসের বিশেষজ্ঞরাই এই ক্ষেপণাস্ত্র তৈরি করতে সক্ষম হয়েছেন।

ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলোর সামরিক শক্তি ক্রমেই বাড়ছে। প্রতিরোধ সংগ্রামীরা ২০১৪ সাল থেকে ১৪.৫ মিলিমিটারের বিমান বিধ্বংসী মেশিনগান ব্যবহার শুরু করার পর থেকে গাজার আকাশে ইসরাইলি হেলিকপ্টারের আগ্রাসন বন্ধ হয়েছে।

এখন দখলদাররা জঙ্গি বিমানের সাহায্যে বোমা হামলা চালিয়ে থাকে। নতুন ক্ষেপণাস্ত্র বিমান ধ্বংসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে বলে অনেকেই মনে করছেন।

tag ট্যাগ: #111