calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / জাতীয় / ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগ, ব্যারিস্টার ফুয়াদকে লিগ্যাল নোটিশ
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
জাতীয় বিশেষ প্রতিবেদন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগ, ব্যারিস্টার ফুয়াদকে লিগ্যাল নোটিশ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) নিয়ে অবমাননাকর ও বিদ্বেষপূর্ণ মন্তব্যের অভিযোগে এবি পার্টির নেতা ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের বিরুদ্ধে আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। একই সঙ্গে...

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: শনিবার, ৮ আগস্ট ২০২৬ • দুপুর ১২:২৪
history আপডেট: ২ মাস আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৯৪ বার পঠিত

শনিবার (৪ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী তন্ময় কুমার সাহা এ নোটিশ পাঠান। নোটিশে ব্যারিস্টার ফুয়াদের পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকেও অবহিত করা হয়েছে।


লিগ্যাল নোটিশে বলা হয়েছে, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের কিছু বক্তব্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের ঐতিহাসিক ঐতিহ্য, সুনাম ও আন্তর্জাতিক ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করেছে। এসব বক্তব্যের কারণে বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের মধ্যে মানসিক কষ্ট ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।


নোটিশে অভিযোগ করা হয়, ব্যারিস্টার ফুয়াদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের গত ৫০ থেকে ৭০ বছরের স্নাতকদের জাতীয় পর্যায়ের অবদান নিয়ে প্রশ্ন তুলেছেন এবং তাদের বিরুদ্ধে নেতিবাচক মন্তব্য করেছেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক ও অনুষদ সদস্যদের নিয়েও তিনি বিদ্বেষপূর্ণ, বিভাজনমূলক ও অসম্মানজনক মন্তব্য করেছেন বলে দাবি করা হয়েছে।


এতে আরও বলা হয়, এসব বক্তব্য দেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের মর্যাদা ক্ষুণ্ন করেছে এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে এর সুনাম ক্ষতির মুখে ফেলেছে।


নোটিশে ব্যারিস্টার ফুয়াদকে দৃষ্টান্তমূলক ক্ষতিপূরণ হিসেবে ১০০ কোটি টাকা ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা তহবিলে জমা দেওয়ার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।


তবে এ বিষয়ে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।