calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / রাজনীতি / নন-ইস্যুকে ইস্যু করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায় ‘জামায়াত-এনসিপি ’
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
রাজনীতি বিশেষ প্রতিবেদন

নন-ইস্যুকে ইস্যু করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায় ‘জামায়াত-এনসিপি ’

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেছেন, জুলাই-আগস্টের অভ্যুত্থান কোনো একক ব্যক্তি, গোষ্ঠী বা দলের নয়। এটি এ দেশের সব শ্রেণি-পেশার মানুষের আন্দোলনের ফসল। কিন্তু জামায়াত-এনসিপি...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শনিবার, ৮ আগস্ট ২০২৬ • বিকাল ০৪:৩৩
history আপডেট: ২ মাস আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৫৫ বার পঠিত

খায়রুল কবির খোকন বলেন, তারা বলে যে 'আমাকে মারো', মারলে তারা সিম্প্যাথি পাবে। এজন্য তারা অশ্লীল ভাষায় প্রধানমন্ত্রী থেকে শুরু করে আমাদের নেতৃবৃন্দ ও বিএনপির বিরুদ্ধে বিষোদগার করার চেষ্টা করছে।

এ সময় আওয়ামী লীগের প্রসঙ্গ টেনে তিনি বলেন, একটা সময় আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার কথা বলত, এই চেতনার কথা বলতে বলতে আজকে তারা বাংলাদেশে পতনই হয় নাই, তাদের দিল্লিতে গিয়ে কবর হয়েছে। এই দল আর ১০০ বছরেও বাংলাদেশে ফিরে আসার কোনো সুযোগ নেই।

সভায় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নরসিংদী-৩ শিবপুর আসনের সংসদ সদস্য মঞ্জুর এলাহী, নরসিংদী-৫ রায়পুরা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দীন বকুল, জেলা বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, ভিপি জলিল, এ কে এম গোলাম কবির কামাল, হারুন অর রশিদ, খবিরুল ইসলাম বাবু, দ্বীন মোহাম্মদ দিপু, মহসিন হোসাইন বিদ্যুৎ, সিদ্দিকুর রহমান নাহিদসহ জেলা বিএনপির নেতাকর্মীরা। 

এছাড়া জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্য ও আহত ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে জুলাই আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। পরে শহীদ পরিবারের সদস্য ও আহতদের হাতে নগদ আর্থিক অনুদান তুলে দেওয়া হয়।