calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / মধ্যপ্রাচ্যে ‘মক্কা চুক্তি যুক্তরাষ্ট্রের ওপর মিত্রদের আস্থা হারানোরই একটি ইঙ্গিত’
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

মধ্যপ্রাচ্যে ‘মক্কা চুক্তি যুক্তরাষ্ট্রের ওপর মিত্রদের আস্থা হারানোরই একটি ইঙ্গিত’

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিকে ‘এই যুদ্ধের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা’ হিসেবে অভিহিত করেছেন এক সাবেক মার্কিন রাষ্ট্রদূত। শনিবার (৮ আগস্ট) সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শনিবার, ৮ আগস্ট ২০২৬ • বিকাল ০৪:৪৭
history আপডেট: ২ মাস আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৮৪ বার পঠিত

সিএনএনের সাংবাদিক এলেক্স মাইকেলসনের সঙ্গে আলাপকালে সাবেক মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টোফার হিল উল্লেখ করেন, চুক্তিতে স্বাক্ষরকারী এই তিনটি দেশই মূলত যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মিত্র।

যুক্তরাষ্ট্রের সাবেক সহকারী পররাষ্ট্রমন্ত্রী এবং সার্বিয়ায় নিযুক্ত সর্বশেষ মার্কিন রাষ্ট্রদূতসহ মোট পাঁচবার রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা ক্রিস্টোফার হিল বলেন, তারা সবাই এখন বিশ্বাস করে যে, যুক্তরাষ্ট্র তাদের প্রয়োজনে পাশে থাকবে না। তাই নিজেদের আঞ্চলিক উদ্যোগ ও পদক্ষেপগুলো জোরদার করার সময় এসেছে।

তিনি আরও বলেন, এই চুক্তি পরিষ্কারভাবে বুঝিয়ে দিচ্ছে যে, যুক্তরাষ্ট্র নিজেদের স্বার্থ ও সমস্যাগুলো কীভাবে মোকাবিলা করছে, তা নিয়ে বিশ্বের অন্যান্য দেশগুলো কতটা উদ্বিগ্ন হয়ে পড়ছে।

এই চুক্তিতে ওয়াশিংটনের কোনো ভূমিকা নেই উল্লেখ করে ক্রিস্টোফার হিল বলেন, এই চুক্তির কোথাও আপনারা যুক্তরাষ্ট্রের কোনো সম্পৃক্ততা বা ছাপ দেখতে পাবেন না।

প্রসঙ্গত, শুক্রবার (৭ আগস্ট) সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় ‘মক্কা যৌথ প্রতিরোধ চুক্তি’ নামে এ প্রতিরক্ষা চুক্তিতে সই করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান, সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

সূত্র: ডন