এর আগে সিএনএন-এর এক প্রতিবেদনে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে বলা হয়েছিল, সংঘাত শুরু হওয়ার পূর্বের তুলনায় মার্কিন সামরিক বাহিনী তাদের মোট ‘থাড’ ক্ষেপণাস্ত্রের প্রায় ৮০ শতাংশ এবং প্যাট্রিয়ট ইন্টারসেপ্টরের প্রায় অর্ধেক ব্যবহার করে ফেলেছে।
এদিকে ওয়াশিংটন পোস্টের ৫ আগস্টের এক প্রতিবেদনে দাবি করা হয়, সংঘাতের মধ্যে গোলাবারুদের এই চরম ঘাটতির তথ্য কেন তাঁর কাছে সঠিকভাবে তুলে ধরা হয়নি বা ভুল তথ্য দেওয়া হয়েছিল—এ বিষয়ে গত ৩১ জুলাই প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের কাছে কৈফিয়ত চান প্রেসিডেন্ট ট্রাম্প। পত্রিকাটি উল্লেখ করে, এই ঘটনা হেগসেথের ওপর ট্রাম্পের ক্রমবর্ধমান ক্ষোভ প্রকাশ করে। তবে ট্রাম্প পরবর্তীতে ওয়াশিংটন পোস্টের এই অভিযোগ অস্বীকার করেছেন।