calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / জাতীয় / জ্বালানি তেল আমদানিতে বিশেষ সুবিধা দেওয়ার সুযোগ নেই: সরকার
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
জাতীয় বিশেষ প্রতিবেদন

জ্বালানি তেল আমদানিতে বিশেষ সুবিধা দেওয়ার সুযোগ নেই: সরকার

দেশে জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন ও নিরাপদ সরবরাহ নিশ্চিত করতে বেসরকারি খাতে পরিশোধিত জ্বালানি তেল আমদানি, সংরক্ষণ, পরিবহন, বিতরণ ও বিপণনের জন্য নতুন একটি নীতিমালা প্রণয়নের কাজ করছে সরকার। তবে প্রস্তাবিত এ নীতিমালাকে...

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: শনিবার, ৮ আগস্ট ২০২৬ • রাত ০৯:৪৭
history আপডেট: ২ মাস আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ১০৯ বার পঠিত

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বিভাগের উপপ্রধান তথ্য কর্মকর্তা মুহাম্মদ আরিফ সাদেক।


বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বেসরকারি পর্যায়ে পরিশোধিত জ্বালানি আমদানিপূর্বক সংরক্ষণ, পরিবহন, বিতরণ ও বিপণন নীতিমালা, ২০২৬’-এর খসড়া প্রণয়নের প্রধান লক্ষ্য হলো দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার করা এবং জ্বালানি তেলের সরবরাহব্যবস্থা নিরবচ্ছিন্ন রাখা।


এর পাশাপাশি স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক বাজারব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে জরুরি বা সংকটকালীন সময়ে সরকারি ব্যবস্থার পাশাপাশি বেসরকারি খাতের অবকাঠামো ও বিনিয়োগ সক্ষমতাকে জাতীয় স্বার্থে কাজে লাগানোর বিষয়টিও প্রস্তাবিত নীতিমালায় গুরুত্ব পাচ্ছে।


জ্বালানি বিভাগ জানায়, নীতিমালাটি এখনো চূড়ান্ত হয়নি; এটি প্রণয়ন প্রক্রিয়ার মধ্যে রয়েছে। সংশ্লিষ্ট সব অংশীজনের মতামত ও পরামর্শ নেওয়ার পরই নীতিমালাটি চূড়ান্ত করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।


বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে, জনস্বার্থ রক্ষা, দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা, প্রতিযোগিতামূলক বাজারব্যবস্থা প্রতিষ্ঠা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হলেই এ ধরনের নীতিমালা প্রণয়নের বিষয়টি বিবেচনা করা হবে।


এদিকে প্রস্তাবিত নীতিমালা নিয়ে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে অনুমাননির্ভর এবং অসত্য তথ্য প্রচার করা হচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এ ধরনের তথ্য প্রকাশ ও প্রচারের ক্ষেত্রে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।


বিভাগটি আবারও স্পষ্ট করে জানিয়েছে, নীতিমালাটি এখনো চূড়ান্ত পর্যায়ে না থাকায় এর মাধ্যমে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা গোষ্ঠীকে বিশেষ সুবিধা দেওয়ার প্রশ্নই ওঠে না।