calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / খেলাধুলা / ম্যারাডোনার মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এল
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

ম্যারাডোনার মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এল

২০২০ সালে বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় দিয়েগো ম্যারাডোনার শরীরে বেশ কিছু ‘সতর্কতার লক্ষণ’ দেখা গিয়েছিল। কিন্তু সেগুলো উপেক্ষা করা হয়। আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তির মৃত্যু নিয়ে চলা বিচারে মঙ্গলবার এক সাক্ষী আদালতকে...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ১২ আগস্ট ২০২৬ • বিকাল ০৩:৪৪
history আপডেট: ২ মাস আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৮২ বার পঠিত

ফরেনসিক চিকিৎসক কার্লোস কাসিনেল্লি জানান, তিনি বেশ কিছু ‘সতর্কতার লক্ষণ’ লক্ষ্য করেছিলেন। এর মধ্যে ছিল পায়ের নিচের অংশে, আঙুলে ফোলাভাব, শ্বাসকষ্ট, উচ্চ রক্তচাপ এবং অস্বাভাবিক দ্রুত হৃদস্পন্দনের লক্ষণ।

বুয়েনস আইরেসের উত্তরে সান ইসিদ্রোর আদালতে তিনি বলেন, ‘কেউ গিয়ে দেখেননি, ওই ফোলাভাব আসলে কী নিয়ে হচ্ছে।’ যদিও এটি ছিল ‘জীবনের জন্য ঝুঁকিপূর্ণ’ একটি বিষয়।

কাসিনেল্লি একটি চিকিৎসা বোর্ডের সদস্য। এই বোর্ড ম্যারাডোনার স্বাস্থ্যের অবস্থা নির্ধারণের জন্য বিভিন্ন নথি এবং বিবৃতি বিশ্লেষণ করেছে।

তিনি বলেন, ‘আমাদের বিশ্বাস, চিকিৎসকরা এই সতর্কতার লক্ষণগুলো আমলে নেননি। কারণ তাদের চিকিৎসার পদ্ধতিতে কোনো পরিবর্তন আসেনি।’ তিনি আরও বলেন, বাড়িতে চিকিৎসা দেওয়ার সিদ্ধান্তটিই ছিল একটি ভুল।

সাক্ষীর তথ্য অনুযায়ী, হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর কয়েকদিনের মধ্যেই এই ফুটবলারের অবস্থার অবনতি হতে থাকে।

তিনি বলেন, ‘তার অবস্থার অবনতি ধারাবাহিকভাবে হচ্ছিল... এই বিষয়ে সতর্কবার্তা দেওয়া যেত।’

বার্সেলোনা এবং নাপোলির সাবেক এই তারকা মৃত্যুর আগে প্রায় ১২ ঘণ্টা কষ্ট সহ্য করেছিলেন বলে জানান কাসিনেল্লি।

অভিযুক্তরা ম্যারাডোনার মৃত্যুর দায় অস্বীকার করেছেন। তাদের দাবি, বছরের পর বছর কোকেন এবং মদ্যপানের আসক্তির সঙ্গে লড়াই করা এই কিংবদন্তি স্বাভাবিক কারণেই মারা গেছেন।

এই বিচারকাজ আগস্ট মাস পেরিয়েও চলতে পারে।