calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / বাংলাদেশের একটি রাজনৈতিক দল বা প্রার্থীকে ‘সমর্থন’ করে না যুক্তরাষ্ট্র
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

বাংলাদেশের একটি রাজনৈতিক দল বা প্রার্থীকে ‘সমর্থন’ করে না যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র পুনর্ব্যক্ত করেছে যে তারা বাংলাদেশে একটি রাজনৈতিক দল বা প্রার্থীকে রেখে অন্য রাজনৈতিক দল বা প্রার্থীকে ‘সমর্থন’ করে না।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ৩ মে ২০২৩ • বিকাল ০৩:২০
history আপডেট: ৩ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ৪৪ বার পঠিত


মার্কিন পররাষ্ট্র দফতরের প্রধান উপ-মুখপাত্র বেদান্ত প্যাটেল মঙ্গলবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বলেন, ‘আমরা যেমন বলেছি, যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ সারা বিশ্বে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সমর্থন করে এবং আমরা একটি রাজনৈতিক দল বা প্রার্থীকে রেখে অন্য রাজনৈতিক দলকে ‘সমর্থন’ করি না।’

তিনি আরো বলেন, ‘বিস্তৃতভাবে আমি যা বলব তা হলো- মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের উদ্বেগ ও আমাদের অভিন্ন স্বার্থসম্পর্কে আমাদের বন্ধু ও অংশীদারদের সাথে সৎ সংলাপে হস্তক্ষেপ বলে মনে করে না, যা দ্বিপক্ষীয় সম্পর্ককে প্রভাবিত করতে পারে বা নাও করতে পারে, যা আঞ্চলিক উদ্বেগ ও আঞ্চলিক অগ্রাধিকারগুলোকে প্রভাবিত করতে পারে বা নাও করতে পারে।’

প্যাটেল বলেন, ঢাকার মার্কিন দূতাবাস বাংলাদেশের পাশাপাশি বিশ্বের সব মার্কিন দূতাবাসের সাথে দ্বিপক্ষীয় সম্পর্কের দূত হিসেবে কাজ করে।

তিনি বলেন, ‘আমি যা লক্ষ্য করব, আপনারা গতকাল আমাকে এই বিষয়ে কথা বলতে শুনেছেন যে বাংলাদেশ আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দেশ। এটি এমন একটি দেশ যার সাথে আমরা আমাদের সম্পর্ক গভীর করতে আগ্রহী।’

২০২২ সালে দুই দেশ দ্বিপক্ষীয় সম্পর্কের ৫০ বছর উদযাপন করেছে এবং তারা বিশ্বাস করে যে বেশ কয়েকটি বিষয় রয়েছে যেখানে উভয় দেশ সহযোগিতা আরো গভীর করতে পারে, যা কেবল বাংলাদেশ সরকারের সাথে নয়, বাংলাদেশের জনগণের সাথেও।

প্যাটেল জলবায়ু পরিবর্তনের হুমকি মোকাবেলা, অর্থনৈতিক সম্পর্ক গভীর করা এবং ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সাথে সম্পর্কিত নিরাপত্তা উদ্বেগের কথা উল্লেখ করেন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিশ্বের যেকোনো দেশের জন্য এটাই আমাদের প্রত্যাশা যে নির্বাচন যেন অবাধে, সুষ্ঠুভাবে এবং আপনারা যেমন বলেছেন, নিরপেক্ষতার সাথে তা অনুষ্ঠিত হোক, একইভাবে আমিও বলতে পারি।’
সূত্র : বাসস

tag ট্যাগ: #111