calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / ইউক্রেন যে কারণে তড়িঘড়ি নিজেদের ড্রোন ভূপাতিত করল
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

ইউক্রেন যে কারণে তড়িঘড়ি নিজেদের ড্রোন ভূপাতিত করল

কিয়েভের কেন্দ্রে নিয়ন্ত্রণ হারানো নিজেদের একটি ড্রোন গুলি করে ভূপাতিতের দাবি করেছে ইউক্রেন। ইউক্রেনজুড়ে রাশিয়ার ধারাবাহিক ড্রোন হামলার মধ্যেই এ ঘটনা ঘটল।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শুক্রবার, ৫ মে ২০২৩ • সকাল ১১:৪৯
history আপডেট: ৩ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১৯ বার পঠিত

বৃহস্পতিবার সন্ধ্যায় প্রেসিডেন্টের কার্যালয়ের কাছাকাছি বিস্ফোরণ ঘটে। খবর বিবিসি ও দ্য গার্ডিয়ান।

প্রথমে ইউক্রেনের প্রেসিডেন্টের চিফ অব স্টাফ অ্যান্ড্রি ইয়ার্মাক জানান, এটি শত্রুদের একটি ড্রোন ছিল, যা গুলি করে ভূপাতিত করা হয়েছে।

পরে নিজেদের ড্রোন উল্লেখ করে বিবৃতিতে ইউক্রেনীয় বিমানবাহিনী জানায়, দুর্ঘটনা এড়াতেই ধ্বংস করা হয়েছে ড্রোনটিকে।

বিবৃতিতে আরও বলা হয়, শুক্রবার বায়রাখতার (টিবি২) একটি ফ্লাইট পরিচালনার সময় কিয়েভ অঞ্চলে ড্রোনটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরিস্থিতি বিবেচনায় ড্রোনটিকে ভূপাতিত করা হয়। এতে কেউ হতাহত হননি। এমন ঘটনা দুঃখজনক। প্রযুক্তিগত ত্রুটির কারণে সম্ভবত এমন হয়েছে। এর কারণ খতিয়ে দেখা হচ্ছে।

এর আগে বুধবার রুশ সরকারের এক বিবৃতিতে অভিযোগ করা হয়, মস্কোতে পুতিনের সরকারি বাসভবনের কাছে দুটি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করা হয়েছে। ক্রেমলিন বলছে, পরিকল্পিত সন্ত্রাসী হামলায় পুতিনকে হত্যার চেষ্টা হিসেবে ড্রোনগুলো পাঠানো হয়েছে।

tag ট্যাগ: #111