calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / শান্তিনিকেতনে পদযাত্রা-পথনাটক অমর্ত্য সেনকে 'হেনস্থার' প্রতিবাদে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

শান্তিনিকেতনে পদযাত্রা-পথনাটক অমর্ত্য সেনকে 'হেনস্থার' প্রতিবাদে

জমি বিতর্কে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের পাশে দাঁড়িয়ে তাকে 'উচ্ছেদের হুঁশিয়ারি'র বিরুদ্ধে মানববন্ধন ও নাটকের মধ্য দিয়ে প্রতিবাদ জানানো হয়েছে। শুক্রবার শান্তিনিকেতনে অমর্ত্য সেনের বাসভবন 'প্রতীচী' সংলগ্ন মোড়...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শনিবার, ৬ মে ২০২৩ • সকাল ০৮:৫৬
history আপডেট: ৩ বছর আগে
timer ৫ মিনিট পড়ার সময়
visibility ২৫ বার পঠিত

নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন ১৩ ডেসিমেল জমি দখল করে রেখেছেন। বিশ্বভারতী কর্তৃপক্ষের এই অভিযোগ দিয়ে নিন্দার ঝড় ওঠে সর্বস্তরে। তবে প্রয়াত পিতা আশুতোষ সেনের উইল অনুযায়ী উত্তরাধিকার সূত্রে জমি তারই বলে দাবি করেন অমর্ত্য সেন। ইতোমধ্যেই এই মর্মে সিউড়ি জেলা আদালত ও কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অধ্যাপক সেন। বৃহস্পতিবার হাইকোর্ট বিশ্বভারতীর জমি খালি করার নির্দেশের উপর স্থগিতাদেশ দিয়েছেন। 

এত কিছুর পরও দিনের পর দিন অমর্ত্য সেনকে 'জমি দখলকারী', 'জমি কব্জাকারী' প্রভৃতি শব্দে আখ্যায়িত করে হেনস্থা করা হচ্ছে- এই মর্মে তার পাশে দাঁড়িয়ে বিশ্বভারতী কর্তৃপক্ষের ভূমিকার প্রতিবাদে সরব হয়েছেন বিভিন্ন সংগঠনের মানুষজন।

অমর্ত্য সেনকে উচ্ছেদের হুঁশিয়ারির প্রতিবাদে 'প্রতীচী'র পাশে শিক্ষাভবন মোড় থেকে পদযাত্রা করেন 'সামাজিক মর্যাদা রক্ষা কমিটি'। কলকাতাসহ রাজ্যের বিভিন্ন জেলা থেকে নাট্যকর্মী, সমাজকর্মী, অধ্যাপক-অধ্যাপিকা, শিক্ষাবিদেরা অংশ নেন মানববন্ধন কর্মসূচিতে। পদযাত্রায় পা মেলান শান্তিনিকেতনের আশ্রমিক স্বপন ঘোষ, কুন্তল রুদ্র, সুবীর বন্দ্যোপাধ্যায়-সহ অন্যরা। উপাসনা গৃহের সামনের রাস্তা দিয়ে মিছিল শেষ হয় বিশ্বভারতীর সমবায় ব্যাংকের কাছে। সেখানে রাস্তার ওপর 'রক্তকরবী' নাটক মঞ্চস্থ করে প্রতিবাদ করেন নাট্যকর্মীরা।

পথনাটিকায় নন্দিনী চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী চৈতি ঘোষাল। তিনি বলেন, শান্তিনিকেতন এখন যক্ষপুরী হয়ে উঠেছে। আমরা শিল্পীরা তো আমাদের শৈলী দিয়েই প্রতিবাদ করতে জানি। আমার মনে হয়, নন্দিনীর যক্ষপুরীতে রঞ্জনের আসা এবং ‘আয় রে ভাই, লড়ায়ে চল’— এটা বলার প্রয়োজন তৈরি হয়েছে। কারণ, অমর্ত্য সেনের অমর্যাদা করা যেতে পারে না।

এই কর্মসূচির আয়োজক অভিজিৎ চৌধুরী বলেন, আর কোন উপায় ছিল না। কয়েকদিন ধরে যে ভাষায়, যে ভাবে, যে ভঙ্গিমায় অমর্ত্য সেনকে অপমান করা হয়েছে তা মেনে নেওয়া যায় না। তাই প্রতিবাদে সামিল হয়েছি।

বিশ্বভারতীর ভারপ্রাপ্ত প্রাক্তন উপাচার্য সবুজকলি সেন বলেন, আদালতের রায় খুবই যথাযথ। এতে অমর্ত্য সেন অনেকটাই স্বস্তি পেলেন।

পাল্টা বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফে ভারপ্রাপ্ত জনসংযোগ কর্মকর্তা মহুয়া বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা আদালতকে মর্যাদা দেই। ম্যাজিস্ট্রেট অমর্ত্য সেনের বাড়ির সামনে ১৪৫ ধারা জারি করেছে। তা এখনও প্রত্যাহার করা হয়নি। সেই ধারা লঙ্ঘন করে কি করে এত মানুষ জমায়েত হয়ে কর্মসূচি করতে পারে? আইন কি শুধু বিশ্বভারতীর জন্যই?

এদিকে আগামীকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অমর্ত্য সেনের বাসভবনের সামনে অবস্থান-বিক্ষোভে বসবেন প্রায় ৭০ জন বাউল, তৃণমূল কর্মী, তৃণমূল পন্থী বুদ্ধিজীবীদের একাংশ। তাদের অবস্থানের কারণে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের শান্তি-শৃঙ্খলা ভঙ্গ হতে পারে এমন আশঙ্কা করে প্রশাসনের দ্বারস্থ হয়েছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। 

tag ট্যাগ: #111