calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / রাশিয়ার কিনজল হাইপারসনিক মিসাইল ‘’ ভূপাতিত করল ইউক্রেন
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

রাশিয়ার কিনজল হাইপারসনিক মিসাইল ‘’ ভূপাতিত করল ইউক্রেন

রাশিয়ার সর্বাধুনিক হাইপারসনিক মিসাইল কিনজলকে ভূপাতিত করেছে ইউক্রেন। বৃহস্পতিবার রাতে রাজধানী কিয়েভকে লক্ষ্য করে ছোঁড়া হয়েছিল সেটা। শনিবার ইউক্রেনীয় বিমানবাহিনীর প্রধান কমান্ডার মাইকোলা ওলেশচুক এক টেলিগ্রাম পোস্টে এ তথ্য...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ৭ মে ২০২৩ • সকাল ০৯:৪২
history আপডেট: ৩ বছর আগে
timer ৫ মিনিট পড়ার সময়
visibility ৬৪ বার পঠিত

টেলিগ্রাম পোস্টে তিনি লেখেন, আমি একটি ঐতিহাসিক ঘটনার জন্য ইউক্রেনের নাগরিকদের অভিবাদন জানাচ্ছি। আনন্দের সাথে জানাচ্ছি যে আমরা রাশিয়ার সর্বাধুনিক হাইপারসনিক মিসাইল কিনজলকে ভূপাতিত করতে সক্ষম হয়েছি।

তিনি আরো বলেন, কেএইচ-৪৭টি রাশিয়া থেকে একটি মিগ ৩১কে বিমান দ্বারা উৎক্ষেপন করা হয়েছিল। পরে একক প্যাট্রিয়েট ক্ষেপণাস্ত্র দিয়ে গুলি করে সেটিকে ভূপাতিত করা হয়।

ইউক্রেনের সামরিক বাহিনী আগে স্বীকার করেছিল যে সুপারসনিক অস্ত্র আটকানোর মতো পর্যাপ্ত ব্যবস্থা তাদের নেই। পরে তারা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্যাট্রিয়েট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করে। এরপর সেটা ব্যবহার করে কিনজল ভূপাতিত করে।

কিনজল ক্ষেপণাস্ত্র রাশিয়ার সর্বাধুনিক অস্ত্রের মধ্যে অন্যতম। রুশ সামরিক বাহিনী বলেছে, বায়ুচালিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটির সীমা দুই হাজার কি.মি. পর্যন্ত। এটি শব্দের চেয়ে ১০ গুণ গতিতে উড়ে যায়। তাই এটিকে আটকানো খুবই কঠিন।

হাইপারসনিক গতি এবং ভারী ওয়ারহেডের সংমিশ্রণ কিনজলকে ভূগর্ভস্থ বাঙ্কার বা পর্বত সুড়ঙ্গের মতো ভারী সুরক্ষিত লক্ষ্যগুলো ধ্বংস করতে সহায়তা করে।

২০১৮ সালে এটির উন্মোচন করেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি উদ্বোধনী অনুষ্ঠানে গর্ব করে বলেছিলেন, এটিকে বিশ্বের কোনো বিমান প্রতিরক্ষা ব্যবস্থা গুলি করে ভূপাতিত করতে পারবে না।

সূত্র : আলজাজিরা


আরো সংবাদ

tag ট্যাগ: #111