calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / গাজায় ইসরাইলের বিমান হামলা গভীর রাতে , নিহত ১০
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

গাজায় ইসরাইলের বিমান হামলা গভীর রাতে , নিহত ১০

ফিলিস্তিনের গাজায় গভীর রাতের আবারও বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এ হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। এছাড়া হামলায় আহত হয়েছেন আরও বহু ফিলিস্তিনি। তবে তাদের সংখ্যা ঠিক কত তা এখনো জানা যায়নি। মঙ্গলবার গভীর রাতে চালানো...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ৯ মে ২০২৩ • সকাল ০৯:১১
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১৫ বার পঠিত

আল সাইয়েদ জানিয়েছেন, মঙ্গলবার স্থানীয় সময় রাত ২টার দিকে গাজার বিভিন্ন অংশে আবাসিক অ্যাপার্টমেন্ট লক্ষ্য করে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

আল সাইয়েদ বলেন, ‘হামলায় নিহত ব্যক্তিদের নাম কী বা কতজন আহত হয়েছেন এটা এখনো জানা যায়নি। আমাদের কাছে শুধুমাত্র নিশ্চিত করা হয়েছে যে, গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় সর্বশেষ বিমান হামলায় ১০ জন নিহত হয়েছেন।’

তিনি আরও বলেন, ‘যখনই আবাসিক অ্যাপার্টমেন্টগুলোকে হামলার লক্ষ্যবস্তু করা হয়, সেখানে সবসময়ই বেসামরিকদের মধ্যে হতাহতের ঘটনা ঘটে থাকে।’

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মঙ্গলবার ভোরে গাজা শহরের একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের ওপরের তলায় এবং দক্ষিণাঞ্চলীয় শহর রাফাহ শহরের একটি বাড়িতে বিস্ফোরণ ঘটে।

ইসরাইলের হামলার পারেই ফিলিস্তিনের ইসলামিক জিহাদ আন্দোলন ঘোষণা করেছে, তাদের তিন নেতা বিমান হামলায় নিহত হয়েছেন। নিহতরা হলেন- জিহাদ আল-ঘন্নাম, খলিল আল-বাহতিনি, তারিক ইজ আল-দীন।

এই তিনজনকে তাদের স্ত্রী এবং কিছু সন্তানসহ হত্যা করা হয়েছে বলে গোষ্ঠীটি এক বিবৃতিতে বলেছে। তবে তাদের স্ত্রীদের বা কতজন শিশুকে হত্যা করা হয়েছে এবং তাদের বয়স সম্পর্কে বিস্তারিত জানায়নি তারা।

অন্যদিকে এই বিমান হামলার জবাবে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলো ইসরাইলে পাল্টা রকেট হামলা চালাতে পারে বলে মনে করছে ইসরাইল।

আর এই অনুমানের ওপর ভর করে ইসরাইলের সামরিক বাহিনী গাজা ভূখণ্ডের ৪০ কিলোমিটারের (২৫ মাইল) মধ্যে থাকা ইসরাইলি বাসিন্দাদের নির্ধারিত বোমা আশ্রয়কেন্দ্রের কাছাকাছি থাকার জন্য নির্দেশনা জারি করেছে।

tag ট্যাগ: #111