calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / ১৪৪ ধারা জারি, নিহত ১, পাকিস্তানজুড়ে সহিংসতা
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

১৪৪ ধারা জারি, নিহত ১, পাকিস্তানজুড়ে সহিংসতা

সাবেক প্রধানমন্ত্রী এবং তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির চেয়ারম্যানকে গ্রেফতার করার পর পুরো পাকিস্তান উত্তাল হয়ে ওঠেছে। সহিংসতা প্রতিরোধে বিভিন্ন স্থানে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এখন পর্যন্ত পিটিআইয়ের অন্তত এক কর্মী নিহত...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ১০ মে ২০২৩ • সকাল ১০:৫৯
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ২৬ বার পঠিত

কোয়েটা বিমানবন্দর রোডে পুলিশের সাথে সংঘর্ষের সময় পিটিআইয়ের এক কর্মী নিহত হয়। পুলিশের এক সিনিয়র কর্মকর্তা জানান, পিটিআইয়ের সমাবেশের ভেতরে কিছু একটা হয়েছিল। তবে তিনি বিস্তারিত কিছু জানাতে অপারগতা প্রকাশ করেন।

পিটিআইয়ের বালুচিস্তান সভাপতি মুনির বালুচ বিক্ষোভকারীদের ওপর গুলিবর্ষণ করার জন্য পুলিশকে দায়ী করেন। বিক্ষোভকারীরা পুলিশের দুটি গাড়ি জ্বালিয়ে দেয়।
বিক্ষোভকারীরা প্রধান বিমানবন্দর চকে টায়ার জ্বালায়।

পাঞ্জাবে ১৪৪ ধারা জারি
পাঞ্জাবের অন্তর্বর্তী সরকার প্রদেশজুড়ে দু'দিনের জন্য ১৪৪ ধারা জারি করেছে। ব্যাপক বিক্ষোভের মুখে প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে।

ইসলামাবাদে ১৪৪ ধারা
রাজধান ইসলামাবাদেও ১৪৪ ধারা জারি করা হয়েছে বলে পুলিশ টুইটারে জানিয়েছে।

পেশোয়ারে ১৪৪ ধারা
ইমরান খানের গ্রেফতারের পর পেশোয়ারে ৩০ দিনের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে।

কোর কমান্ডারের বাড়ির সামনে বিক্ষোভ
এদিকে লাহোরে কোর কমান্ডারের বাড়ির সামনে বিপুল সংখ্যক পিটিআই কর্মী বিক্ষোভ করেছে। তারা সেখানে পুলিশের সাথেও সংঘর্ষ চালায়। ক্যান্টনমেন্ট এলাকায় এখনো উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে।

পেশোয়ারে পিটিআই সমর্থকেরা ফ্রন্টিয়ার কোরের সদরদফতরের বাইরে বিক্ষোভ করছে। গুজরানওয়ালা, সিয়ালকোট ও মুলতানেও পিটিআই কর্মীরা ক্যান্টনমেন্ট এলাকার বাইরে বিক্ষোভ করেছে।
রাওয়ালপিন্ডিতে বিপুলসংখ্যক পিটিআই কর্মী জেনারেল হেডকোয়ার্টারের দিকে মিছিল করে। তারা সেখানে অবস্থান ধর্মঘট পালন করে। তারা জিএইচকিউয়ের ফটকে পাথর নিক্ষেপ করে। অনেকে ভেতরেও প্রবেশ করার চেষ্টা করে।

সূত্র : পাকিস্তান টুডে, দি নিউজ ও অন্যান্য

tag ট্যাগ: #111