calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / ডোনাল্ড ট্রাম্প যৌন হয়রানির মামলায় দোষি সাব্যস্ত
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

ডোনাল্ড ট্রাম্প যৌন হয়রানির মামলায় দোষি সাব্যস্ত

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ম্যাগাজিন লেখক জিন ক্যারলকে যৌন নিপীড়ন করেছেন বলে প্রমাণ পাওয়া গেছে। ওই মামলায় ডোনাল্ড ট্রাম্পকে দোষী সাব্যস্ত করে ৫০ লাখ ডলার জরিমানা করেছে ম্যানহাটন ফেডারেল আদালত।খবর...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ১০ মে ২০২৩ • সকাল ১১:০৪
history আপডেট: ৩ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ২৭ বার পঠিত

ফেডারেল আদালতের ৯ সদস্যের বিচারকদের বোর্ড এই মামলায় ডোনাল্ড ট্রাম্পকে প্রায় ৫০ লাখ ডলার জরিমানা করেছেন। বিচারকরা জরিমানার এই টাকা ক্যারলকে ক্ষতিপূরণ হিসেবে দিতে বলেছেন। প্রায় ৩ ঘণ্টা ধরে আলোচনা করে এই রায় দেন তারা।

ট্রাম্প এতদিন এই ঘটনা অস্বীকার করে আসছিলেন। বিচারকদের দলে ৬ জন পুরুষ ও ৩ জন নারী ছিলেন। তারা সবাই এই রায়ে একমত হয়েছেন।

সিভিল ট্রায়ালের সময় ৭৯ বছর বয়সী ক্যারল সাক্ষী দেন, ৭৬ বছর বয়সী ট্রাম্প ১৯৯৫ বা ১৯৯৬ সালে ম্যানহাটনের বার্গডর্ফ গুডম্যান ডিপার্টমেন্ট স্টোরের ড্রেসিং রুমে তাকে ধর্ষণ করেছিলেন। তারপর ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ২০২২ সালের অক্টোবরে একটি পোস্টে লিখেন এটি একটি 'প্রতারণা' ও 'মিথ্যা'।

ডোনাল্ড ট্রাম্প এই রায়কে 'সম্পূর্ণ অসম্মান' বলে অভিহিত করেছেন এবং ট্রুথ সোশ্যালের একটি পোস্টে বলেছেন এটি 'সর্বকালের সর্বশ্রেষ্ঠ জাদুকরী শিকারের ধারাবাহিকতা'।

tag ট্যাগ: #111