এ রায় মেনে নিতে পারছে না ক্ষমতাসীন জোট। জোটের অন্যতম নেত্রী মরিয়ম নওয়াজ প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়ালের সমালোচনা করে টুইট করেছেন। তিনি লিখেছেন, ‘জাতীয় কোষাগার থেকে ছয় হাজার কোটি রুপি লুণ্ঠনকারী অপরাধীর সঙ্গে আজ সাক্ষাৎ করে প্রধান বিচারপতি খুব খুশি হয়েছেন। এ অপরাধীকে মুক্তি দিতে পেরে তিনি আরও বেশি খুশি হয়েছেন।’
ইমরানকে গ্রেফতারের পর দেশজুড়ে বিক্ষোভ চলাকালে অন্তত ৯ জন নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। বিক্ষোভকারীরা সরকারি ও সামরিক স্থাপনায় হামলা করেছেন। এসব হামলার জন্যও প্রধান বিচারপতিকে দায়ী করেছেন মরিয়ম।
বলেন, ‘(প্রধান বিচারপতি) বিক্ষোভে ঢাল হিসেবে কাজ করছেন এবং দেশের উত্তপ্ত পরিস্থিতিকে উসকে দিচ্ছেন। আপনার প্রধান বিচারপতির পদ থেকে সরে দাঁড়ানো উচিত এবং আপনার শাশুড়ির মতো করে পিটিআইতে যোগ দেওয়া উচিত।’
তথ্যসূত্র: জিওনিউজ।