calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / তুরস্ক নির্বাচন বড় চ্যালেঞ্জের মুখোমুখি এরদোগান : চলছে ভোটগ্রহণ,
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

তুরস্ক নির্বাচন বড় চ্যালেঞ্জের মুখোমুখি এরদোগান : চলছে ভোটগ্রহণ,

আগামী পাঁচ বছরের জন্য তুরস্কে সরকার ও প্রেসিডেন্ট নির্বাচনের লক্ষ্যে ভোটগ্রহণ শুরু হয়েছে দেশটিতে। দুই দশকের শাসনামলে এবারই সবচেয়ে বড় রাজনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান।...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ১৪ মে ২০২৩ • দুপুর ১২:৫১
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৯৫ বার পঠিত

সাম্প্রতিক জনমত জরিপে দেখা গেছে তরুণ ভোটারদের কাছে এই দুজন প্রার্থীরই আবেদন রয়েছে। এ কারণে প্রধান বিরোধী জোটের সমর্থকরা আশঙ্কা করছেন কুলুচদারুলুর ভোট ভাগ হয়ে গেলে প্রেসিডেন্ট নির্বাচন দ্বিতীয় দফার ভোটাভুটিতে গড়াতে পারে।
আজকের ভোটে কেউ যদি অর্ধেকের বেশি ভোট পান তাহলে তিনিই সরাসরি প্রেসিডেন্ট নির্বাচিত হবেন। আর কোনো প্রার্থী ভোটারদের ৫০ শতাংশের বেশি ভোট না পেলে দুই সপ্তাহ পর দ্বিতীয় রাউন্ডের নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচনে ভোটাররা প্রেসিডেন্টের পাশাপাশি আগামী পাঁচ বছরের জন্য সংসদের ৬০০ সদস্য ভোটের মাধ্যমে নির্বাচন করবেন।
তবে এই নির্বাচনকে ঘিরে বেশ কড়াকড়ি আরোপ করেছে তুর্কি সরকার। সন্ধ্যা ছয়টা পর্যন্ত নির্বাচন সম্পর্কে কোন পূর্বাভাস বা মন্তব্য করতে পারবেন না সংশ্লিষ্ট কেউ। এমনকি রাত নয়টার আগ পর্যন্ত গণমাধ্যমেও কোন তথ্য না দেয়ার আহ্বান জানানো হয়েছে। রাত নয়টা থেকে শুরু হবে ফলাফল প্রকাশ।
আল জাজিরা জানায়, তুরস্কে এবার ৬ কোটির ও বেশি মানুষ ভোট দিবে। আর অন্যান্য দেশে বসবাসকারী প্রায় ১৮ লাখ তুর্কি নাগরিক ইতিমধ্যে ৭৩টি দেশে বা সীমান্ত গেটে তাদের ভোট দিয়েছেন।


tag ট্যাগ: #1111