calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / সৌদি আরব যা বলল ইসরাইলের নিন্দায়
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

সৌদি আরব যা বলল ইসরাইলের নিন্দায়

ইসরাইল সরকারের প্রভাবশালী মন্ত্রী ও অতি ডানপন্থি রাজনীতিক ইতামার বেন-গভিরের আল-আকসা মসজিদ সফরের তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। রোববার সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ নিন্দা জানিয়েছে। ওই দিনই আল-আকসা মসজিদ...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ২২ মে ২০২৩ • বিকাল ০৫:০২
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ২১ বার পঠিত

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল আরাবিয়া জানিয়েছে, রোববার সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, এই ধরনের কর্মকাণ্ড সমস্ত আন্তর্জাতিক নিয়ম এবং চুক্তির স্পষ্ট লঙ্ঘন। সেই সঙ্গে এ ধরনের ঘটনা বিশ্বব্যাপী মুসলমানদের অনুভূতিতে উস্কানি দেয়।

বিবৃতিতে আরও বলা হয়েছে, সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এই লঙ্ঘন প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য সম্পূর্ণভাবে ইসরাইলি দখলদার বাহিনীকে দায়ী করে।

খবরে বলা হয়েছে, ইসরাইলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির রোববার আল-আকসা মসজিদ প্রাঙ্গণ পরিদর্শন করেছেন। অধিকৃত পূর্ব জেরুজালেমে চলমান ব্যাপক উত্তেজনার মধ্যেই চরম ডানপন্থি এই রাজনীতিক আবারও বিতর্কিত পদক্ষেপ নিলেন।

বেন-গভির এবং কয়েক হাজার ইহুদি জাতীয়তাবাদী ওল্ড সিটির মধ্য দিয়ে মিছিল করার তিন দিন পর এ ঘটনা ঘটল। যদিও সম্প্রতি একটি ভঙ্গুর যুদ্ধবিরতিতে রাজি হয় ইসরাইল ও গাজার শাসক গোষ্ঠী হামাস। যুদ্ধবিরতিতে রাজি হওয়ার এক সপ্তাহের মধ্যেই এই পদক্ষেপ নিলেন তিনি।

প্রসঙ্গত, আল-আকসা মসজিদ ইসলামের তৃতীয় পবিত্র স্থান, যা পরিচালনা করে জর্ডান। অমুসলিমদের সাইটটি দেখার অনুমতি রয়েছে, তবে সেখানে তারা প্রার্থনা করতে পারবেন না।

আল-আকসা কম্পাউন্ডটি ইহুদিদের কাছেও সবচেয়ে পবিত্র স্থান। তবে তারা ভবনের ওয়েস্টার্ন ওয়ালের নিচে প্রার্থনা করে থাকেন।

ইহুদি জাতীয়তাবাদীদের সাইটটির ভ্রমণের ঘটনায় ফিলিস্তিনসহ আরব দেশগুলো দীর্ঘকাল ধরে নিন্দা ও সমালোচনা করে আসছে। কিন্তু বেন-গভির ডিসেম্বরে দায়িত্ব নেওয়ার পর থেকে এ ধরনের ঘটনা আরও বেড়ে গেছে।

tag ট্যাগ: #1111