শাহরিয়ার আলম বলেন, ‘এটা কোনো নিষেধাজ্ঞা নয়। নতুন ভিসা নীতি নিয়ে বরং বিএনপির চিন্তিত হওয়া উচিত। কারণ নির্বাচনের আগে বা চলাকালীন সহিংসতা করলে এই নিষেধাজ্ঞা তাদের ওপর আরোপ হতে পারে।’
নতুন মার্কিন ভিসা নীতি নিয়ে বিস্তারিত জেনে বৃহস্পতিবার এর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে বলে জানান তিনি