calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / পুতিন নতুন যে ইঙ্গিত দিলেন
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

পুতিন নতুন যে ইঙ্গিত দিলেন

অপর দেশগুলোর সঙ্গে মিলিত হয়ে নিশ্চিতভাবে একটি ন্যায্য বিশ্বব্যবস্থা গড়ে তুলবে রাশিয়া। যেখানে অন্যকে শোষণ করে উন্নয়ন ঘটান নির্দিষ্ট দেশ অতীতের বস্তুতে পরিণত হবে বলে মন্তব্য করেছেন রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩ • সকাল ০৯:৪৩
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৩৩ বার পঠিত

বুধবার নিরাপত্তা সংশ্লিষ্ট একটি উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক বৈঠকে অংশগ্রহণকারীদের স্বাগত জানিয়ে দেওয়া ভাষণে তিনি এ মন্তব্য করেন। খবর তাস নিউজের।

রুশ প্রেসিডেন্ট বলেন, আমি আত্মবিশ্বাসী, একসঙ্গে আমরা একটি সমতামূলক ও বহুমাত্রিক বিশ্ব গঠন অর্জন করতে পারব। যেখানে সম্প্রসারণবাদীসহ নব্য ঔপনিবেশিক ব্যবস্থা, যাতে কয়েকটি দেশ পুরো বিশ্বের সম্পদ কুক্ষিগত করেছে, তারা অতীতে পর্যবসিত হবে।

বিভিন্ন দেশের নিরাপত্তা কর্মকর্তাদের আশ্বস্ত করে পুতিন বলেন, মানবজাতি বর্তমানে যে সাধারণ হুমকি ও বাধার মুখে রয়েছে সেগুলো মোকাবিলায় আগ্রহী সব দেশের সঙ্গে ঘনিষ্ঠ পর্যায়ে কাজ করতে প্রস্তুত রাশিয়া।

তিনি বলেন, রাশিয়ার অসংখ্য মিত্র রয়েছে। ঐতিহাসিকভাবে দৃঢ়, বন্ধুত্বপূর্ণ ও প্রকৃত আস্থার ভিত্তিতে এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার দেশগুলোর সঙ্গে সম্পকের জন্য আমরা কৃতজ্ঞ। তাদেরকে শক্তিশালী করতে আমাদের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে।

পৃথকভাবে বৈশ্বিক পরিস্থিতির কারণে এই সম্মেলনের গুরুত্বের কথা তুলে ধরেছেন। তিনি বলেন, বছরের পর পর গোয়েন্দা কর্মকর্তাদের অভিজ্ঞতা ও পর্যালোচনা বিনিময় আঞ্চলিক ও বৈশ্বিক গুরুত্বপূর্ণ ইস্যু সমাধানে কার্যকর বলে প্রতীয়মান হয়েছে।

মস্কো অঞ্চলে ২৩ থেকে ২৫ মে এই সম্মেলন চলবে। রুশ প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছে রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের সেক্রেটারি নিকোলায় পাত্রুশেভ।

tag ট্যাগ: #1111