calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / এবার সুইডেন উপকূলে সেই ‘গোয়েন্দা তিমি’
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

এবার সুইডেন উপকূলে সেই ‘গোয়েন্দা তিমি’

সেই ‘গোয়েন্দা তিমি’কে এবার সুইডেনের উপকূলে দেখা গেছে। এর আগে ২০১৯ সালে তিমিটিকে নরওয়ের উপকূলে প্রথম দেখা গিয়েছিল। সে সময় দেশটির মৎস্য অধিদপ্তরের সদস্যরা তিমিটির শরীর থেকে মানুষের বেঁধে দেওয়া একটি বেল্ট অপসারণ করে। এতে...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ৩১ মে ২০২৩ • বিকাল ০৩:১৪
history আপডেট: ৩ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ২৫ বার পঠিত

তিমিটির গতিবিধি নজরে রাখা একটি সংগঠন সোমবার বলেছে, সুইডেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় হুনেবোস্ট্র্যান্ড উপকূলে রোববার একে দেখা গেছে।

তিমিটি নরওয়ের উপকূলরেখার ওপরের অর্ধাংশ থেকে ধীরে ধীরে নিচের দিকে নামতে তিন বছরের বেশি সময় নেয়। সুইডেন উপকূলে যাওয়ার আগে সাম্প্রতিক মাসগুলোতে হঠাৎ দ্রুততার সঙ্গে উপকূলের নিচের অংশ পার হয়।

ওয়ানহোয়েল সংস্থার সামুদ্রিক জীববিজ্ঞানী সেবাস্তিয়ান স্ট্র্যান্ড বলেছেন, হরমোন তিমিটিকে একজন সঙ্গী খুঁজে পেতে তাড়িত করায় এটি হয়ত এত দ্রুতগতিতে সরছে। তিমিটির বয়স ১৩-১৪ বছর। এই বয়সে এ ধরনের হরমোন বেশি থাকে।

tag ট্যাগ: #1111