calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / ইউক্রেনের ভয়াবহ হামলা পিছু হঠতে থাকা ওয়াগনার যোদ্ধাদের ওপর
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

ইউক্রেনের ভয়াবহ হামলা পিছু হঠতে থাকা ওয়াগনার যোদ্ধাদের ওপর

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর বাখমুত থেকে পিছু হঠতে থাকা রুশ ভাড়াটে বাহিনী ওয়াগনার যোদ্ধাদের ওপর ভয়াবহ হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ১ জুন ২০২৩ • সকাল ০৮:৩৪
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১৮ বার পঠিত

বুধবার এই হামলায় প্রায় ৮০ যোদ্ধা নিহত ও ১১৯ জন আহত হয়েছেন বলে দাবি করেছেন ইউক্রেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র সেরহি চেরেভাটি। খবর  নিউজ উইকের।

চেরাভাটি জানান, রাশিয়ার একটি সাঁজোয়া যান, ড্রোন, দুটি বাহন ও পাঁচটি গোলাবারুদের ডিপো ধ্বংস করেছে ইউক্রেনীয় সেনারা। 

তিনি বলেন, ‘সম্প্রতি সংঘাতের মাত্রা উল্লেখযোগ্য হারে কমেছে। অবস্থান পরিবর্তন করছে রুশ সেনারা, ভাড়াটে ওয়াগনার যোদ্ধাদের সরিয়ে নিয়েছে।’

সম্প্রতি বাখমুত থেকে যোদ্ধা সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে ওয়াগনার গ্রুপ। সেনা প্রত্যাহার করে ১ জুনের মধ্যে রুশ সামরিক বাহিনীর কাছে অবস্থান হস্তান্তরের কথা বলেছিলেন ওয়াগনার প্রধান ইয়েভজেনি প্রিগোজিন। চলতি মাসের ২৫ তারিখ ভিডিও বার্তায় এমন ঘোষণা দেন তিনি।

রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু ও সেনাপ্রধান ভ্যালেরি গেরাসিমোভের ওপর ইচ্ছাকৃতভাবে গোলাবারুদের সরবরাহ কমিয়ে দেওয়ার অভিযোগ তুলে প্রিগোজিন বলেন, ‘প্রায় ৫০ হাজার সেনা নিয়োগ দিয়েছিলাম, তাদের ২০ শতাংশই বাখমুত যুদ্ধে প্রাণ হারিয়েছে।’

চেরাভাটি বলেন, ‘তাদের যুদ্ধ করার ক্ষমতা ধ্বংস করতে পেরেছি আমরা। সন্ত্রাসী ওয়াগনারদের ধ্বংস করতে পেরেছি। এখন নিজেদের বাকি যোদ্ধাদের রক্ষা করতেই বাখমুত থেকে পিছু হঠছে প্রিগোজিন।’

প্রায় ১০ মাস ধরে হামলার পর গত সপ্তাহেই বাখমুত পুরোপুরি দখলের ঘোষণা দিয়ে তা উদযাপন করেছে পুতিন প্রশাসন। তবে মস্কোর এমন দাবি অস্বীকার করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি শহরটি রক্ষায় এখনো যুদ্ধ করে যাচ্ছে কিয়েভের সেনারা।

tag ট্যাগ: #1111