১৯৮৯ সালের ৪ জুন তিয়েনআনমেন স্কয়ারে গণতন্ত্রের দাবিতে জড়ো হন শত শত ছাত্র-শ্রমিক। তাদের গুলি ওপর গুলি চালিয়ে হত্যা করে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট সরকার। তিয়েনআনমেনে নিহতের সংখ্যা এখন পর্যন্ত প্রকাশ করেনি চীন। তবে মানবাধিকার সংস্থা ও গবেষকদের মতে, ওইদিন হাজারের ওপর লোককে হত্যা করা হয়েছে।
ওই ঘটনায় ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে সম্পর্কে টানাপোড়েন দেখা দেয়। নিহতদের তালিকা প্রকাশে চীনকে আহ্বান জানায় যুক্তরাষ্ট্র। তবে এটিকে চীনের অভ্যন্তরীণ বিষয়ে ‘হস্তক্ষেপ’ বলে এর নিন্দা জানায় বেইজিং।