calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / ইমরান খানের অভিযোগ নির্বাচনে আমার জয় আটকাতে চায় সেনা,
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

ইমরান খানের অভিযোগ নির্বাচনে আমার জয় আটকাতে চায় সেনা,

পাকিস্তানের সেনাবাহিনী চায় না তার দল পাকিস্তানের সাধারণ নির্বাচনে জিতুক। বদলে সেনা চায় দুর্বল সরকার। যারা সেনার তাবেদারি করবে। পাকিস্তানের সেনাবাহিনীকে এ ভাবেই আক্রমণ করলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ৪ জুন ২০২৩ • রাত ০৯:১২
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ২৫ বার পঠিত

মেয়াদ পূর্ণ হওয়ার আগেই গত বছর ক্ষমতা থেকে সরতে হয়েছিল ইমরান খানকে। কিন্তু তা সত্ত্বেও পাক রাজনীতিতে যথেষ্ট জনপ্রিয় তিনি। মে মাসে ইমরান খান গ্রেফতার হতেই তার সমর্থকরা নেমেছিলেন রাস্তায়। গোটা পাকিস্তান অচল করে দিয়েছিলেন ইমরান সমর্থকরা। সেই সঙ্গে বিভিন্ন সরকারি ভবন এবং অফিসে ভাঙচুরও চলে। যা নিয়ে প্রশাসন ব্যাপক চাপ তৈরি করেছে ইমরানের উপরে। এই প্রসঙ্গেই ইমরানের অভিযোগ, “সেনা ও সরকার চাইছে আমার দল যাতে নির্বাচনে জিততে না পারে তার ব্যবস্থা করতে। তা নিশ্চিত হলে তবেই ভোটের ঘোষণা করা হবে।”

দিন কয়েক আগেই সেনা বৈঠক করেছিল পাকিস্তানের প্রথম সারির সংবাদমাধ্যমের সংগঠনের সঙ্গে। সেই বৈঠকে ইমরান সংক্রান্ত খবর না দেখানোর জন্য সংবাদমাধ্যমকে নির্দেশ দেয় সেনা। এর পর সেনার বিরুদ্ধে মুখ খুললেন ইমরান। এমনকি তাকে ক্ষমতা থেকে সরাতে সেনাও ভূমিকা ছিল বলে অভিযোগ করেছেন ইমরান। বর্তমানে আর্থিক দিক থেকে দৈন্য দশা পাকিস্তানের। এই পরিস্থিতির মোকাবিলা করতে শক্তিশালী সরকার দরকার বলে মত ইমরানের। কিন্তু সেনার ষড়যন্ত্রে তা সম্ভব হচ্ছে না বলেও অভিযোগ ইমরান খানের। সূত্র: টিভি৯।

tag ট্যাগ: #1111