calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / আশঙ্কাজনকভাবে কমছে জাপানে তরুণদের সংখ্যা
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

আশঙ্কাজনকভাবে কমছে জাপানে তরুণদের সংখ্যা

জাপানে জন্মহার গত কয়েক বছর ধরেই এক বহু আলোচিত বিষয়। সম্প্রতি সেখানে জন্মহার কমার নতুন রেকর্ড হয়েছে। জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২২ সাল পর্যন্ত এর আগের সাত বছর ধরে জন্মহার টানা কমেছে। আর এর ফলে দেশটির...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ৫ জুন ২০২৩ • সকাল ০৯:০৪
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৩৭ বার পঠিত


শুক্রবার জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সে দেশের একজন নারী তার জীবদ্দশায় গড়ে ১.২৫৬৫টি সন্তানের জন্ম দিচ্ছেন। ২০০৫ সালে এই হার ছিল ১.২৬০১। অথচ দেশের জনসংখ্যা স্থিতিশীল রাখার জন্য ২.০৭ জন্মহার কাম্য সেখানে।

জানা গিয়েছে, প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সরকার এভাবে ক্রমনিম্নমুখী জন্মহার বাড়ানোর বিষয়টিকে অগ্রাধিকারের তালিকায় রেখেছে। শিশুদের যত্ন-সহ শিশুপালন-সম্পর্কিত অন্যান্য সহায়তা দিতে মা-বাবাদের জন্য বছরে আড়াই হাজার ডলার ব্যয়ের উদ্যোগ নিয়েছে জাপান সরকার।

সম্প্রতি শিশুদের একটি ডে-কেয়ার পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী কিশিদা বলেন, চলতি শতকের তিরিশের দশক থেকে, মানে ২০৩০ সাল নাগাদ দেশের তরুণ প্রজন্মের সংখ্যা সাংঘাতিকভাবে কমবে। তার পর থেকে কমতেই থাকবে। তার আগের এই সময়টা আমাদের নিম্নমুখী জন্মহারকে ঊর্ধ্বমুখী করার জন্য শেষ সুযোগ।

তাছাড়া, এই সাত বছরের মধ্যেই এসেছে করোনা বিভীষিকা। বছর দেড়-দুইয়ের করোনা মহামারী জাপানের এই জনতাত্ত্বিক চ্যালেঞ্জকে আরো কঠিন করে তুলেছে। সাম্প্রতিক বছরগুলোতে বিয়ের সংখ্যা কমেছে, যা জন্মহার আরো কমিয়ে দেয়ারও অন্যতম কারণ। করোনার কারণে স্বাভাবিকের চেয়ে বেশি মৃত্যু হয়েছে জাপানে। করোনাভাইরাসে সংক্রমিত হয়ে গত বছর ৪৭ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়।

৫ শতাংশ কমে গত বছর জাপানে ৭ লাখ ৭০ হাজার ৭৪৭টি শিশু জন্ম নিয়েছে। এটি কম শিশু জন্ম নেয়ার নতুন রেকর্ড। এর আগে ২০০৫ সালে ছিল সবচেয়ে কম জন্মহার।
সূত্র : জি নিউজ

tag ট্যাগ: #1111