calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / জেলেনস্কি জরুরি বৈঠকে খেরসনে বাঁধ উড়িয়ে দিল রাশিয়া,
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

জেলেনস্কি জরুরি বৈঠকে খেরসনে বাঁধ উড়িয়ে দিল রাশিয়া,

রুশ বাহিনী ইউক্রেনের দক্ষিণাঞ্চলের কৌশলগত খেরসনের ‘নোভো কাখোভকা’ বাঁধ উড়িয়ে দিয়েছে বলে দাবি করেছে কিয়েভের সামরিক বাহিনী। নোভা কাখোভকা শহরটি খেরসনে অবস্থিত। শহরটি রক্ষায় এই বাঁধটি খুবই গুরুত্বপূর্ণ। এদিকে পরিস্থিতি...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ৬ জুন ২০২৩ • দুপুর ০১:৪৮
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৪২ বার পঠিত

মঙ্গলবার ইউক্রেনের সশস্ত্র বাহিনীর দক্ষিণের কমান্ড বিবৃতিতে দাবি করেছে, ‘কাখোভকা বাঁধটি শত্রুরা হামলা চালিয়ে উড়িয়ে দিয়েছে।’

সেনাবাহিনী বলছে, বাঁধটিতে ধ্বংসের মাত্রা, পানির গতি এবং কতটুকু প্লাবিত হতে পারে তা পর্যবেক্ষণ করা হচ্ছে।

খবর পাওয়া মাত্রই দুর্ঘটনা এড়াতে আশপাশের লোকজনকে নিরাপদে থাকার অনুরোধ জানিয়েছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ। সূত্রের বরাতে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানিয়েছে, বাঁধটি ধ্বংস হয়ে গেছে এবং দ্রুতগতিতে প্লাবিত হচ্ছে। তবে মস্কোপন্থি মেয়র এ ঘটনার জন্য ইউক্রেনের গোলাবর্ষণকে দায়ী করছেন। প্রথমে বাঁধ ধসের খবর অস্বীকার করে মেয়র ভ্লাদিমির লিওন্টিভ বলেন, ‘সব কিছু স্বাভাবিক ও শান্ত। এখানে কিছুই হয়নি।’

খেরসনে রাশিয়ার নিয়ন্ত্রিত অংশে সোভিয়েত যুগের এই বাঁধটি ধ্বংস হয়ে থাকলে পুরো অঞ্চল ভয়াবহ বন্যা দেখা দিতে পারে। প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, বাঁধের আশপাশে একাধিক বিস্ফোরণে ঘটে। তবে এই ভিডিওর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ৯৮ ফুট প্রশস্ত এবং ৩ দশমিক ২ কিলোমিটার দৈর্ঘ্যর বাঁধটি ১৯৫৬ সালে কাখোভকা জলবিদ্যুৎ কেন্দ্রের অংশ হিসেবে দিনিপ্রো নদীর ওপর নির্মাণ করা হয়।

সূত্র: আলজাজিরা, সিএনএন

tag ট্যাগ: #1111