calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / জাতীয় / বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা লোডশেডিং ও দুর্নীতির প্রতিবাদে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
জাতীয় বিশেষ প্রতিবেদন

বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা লোডশেডিং ও দুর্নীতির প্রতিবাদে

‘দেশজুড়ে মারাত্মক লোডশেডিং ও বিদ্যুৎ খাতে দুর্নীতির প্রতিবাদে’ নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ৬ জুন ২০২৩ • দুপুর ০১:৫১
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৩৯ বার পঠিত

মঙ্গলবার দুপুরে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন। 

তিনি বলেন, ‘ভয়াবহ লোডশেডিং ও বিদ্যুৎ খাতে ক্ষমতাসীনদের ভয়াবহ দুর্নীতির প্রতিবাদে আগামী ৮ জুন সারাদেশে জেলা পর্যায়ে বেলা ১১-১২টা পর্যন্ত বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি। অবস্থান কর্মসূচি শেষে বিদ্যুৎ অফিসে স্মারকলিপি প্রদান করা হবে।’ এর আগে সোমবার বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনু জামিন পাওয়ার পরও মুক্তি না দিয়ে তাকে ফের গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান রিজভী। অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি দাবি করেন। একইসঙ্গে বগুড়ায় গণতন্ত্র মঞ্চের রোডমার্চের গাড়িবহরে হামলা করে শীর্ষ নেতাদের আহত ও লাঞ্ছিত করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মো. আব্দুস সালাম, কেন্দ্রীয় নেতা শামসুর রহমান শিমুল বিশ্বাস, মীর সরফত আলী সপু, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, ডা. মো. রফিকুল ইসলাম, মো. মুনির হোসেন, আসাদুল করিম শাহিন, সেলিমুজ্জামান সেলিম, আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, আমিনুল ইসলাম, তারিকুল আলম তেনজিং, আব্দুস সাত্তার পাটোয়ারী প্রমুখ। 

tag ট্যাগ: #1111