calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / ইরান দূতাবাস চালু করল সৌদিতে ৭ বছর পর
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

ইরান দূতাবাস চালু করল সৌদিতে ৭ বছর পর

সৌদি আরবে দীর্ঘ সাত বছর পর পুনরায় দূতাবাস চালু করেছে ইরান। কূটনৈতিক সম্পর্কে ফাটলের কারণে দূতাবাস বন্ধ করে দিয়েছিল ইরান। মঙ্গলবার সৌদির রাজধানী রিয়াদে দূতাবাস চালু উপলক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইরানের...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ৭ জুন ২০২৩ • সকাল ০৮:৫৯
history আপডেট: ৩ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১২ বার পঠিত

তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, বুধবার সৌদির বন্দর নগরী জেদ্দায়ও দূতাবাস চালু করতে পারে ইরান।

গত সোমবার সৌদি আরবে ফের কূটনৈতিক মিশন চালু করার ঘোষণা দেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি। এর আগে দক্ষিণ আফ্রিকায় ব্রিকস বৈঠকের ফাঁকে ইরান ও সৌদির শীর্ষ  কূটনীতিকরা বৈঠক করেছিলেন।

পারস্য উপসাগরীয় দেশ ইরাক এবং ওমানের মধ্যস্থতায় দুই বছরের আলোচনার পর মার্চ মাসে কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধার করতে সম্মত হয় ইরান। আলোচনার চূড়ান্ত পর্বে মধ্যস্থতা করেছিল চীন।

জানা গেছে, ইরানে ফের দূতাবাস চালুর প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব। তবে কবে নাগাদ চালু করতে পারে সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

২০১৬ সালের জানুয়ারিতে সৌদি শিয়া ধর্মগুরু শেখ নিমর আল-নিমরের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় বিক্ষুব্ধ জনতার হামলার পরে তেহরানে দূতাবাস বন্ধ করে দেয় সৌদি আরব।

tag ট্যাগ: #1111