calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / জাতীয় / নিম্নচাপ ক্রমশ শক্তিশালী হচ্ছে , তৈরি হবে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
জাতীয় বিশেষ প্রতিবেদন

নিম্নচাপ ক্রমশ শক্তিশালী হচ্ছে , তৈরি হবে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’

জুনের প্রথম দিকেই ভারতের কেরালায় বর্ষা শুরু হয়। কিন্তু এ বছর দক্ষিণ-পূর্ব আরব সাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপের কারণে তা বিলম্বিত হচ্ছে। সেই নিম্নচাপ এবার ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। ঘূর্ণিঝড় হলে সেটি ‘বিপর্যয়’ নামে পরিচিত...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ৭ জুন ২০২৩ • সকাল ০৯:৩৩
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ২৭ বার পঠিত

দিল্লির আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় ওই গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড় বিপর্যয়ের আকার নিতে পারে। ফলে কেরালায় বর্ষা আসতে দেরি করিয়ে দিতে পারে বিপর্যয়।

ঘূর্ণিঝড় তৈরি হওয়ার পর সেটি উত্তর-পশ্চিম দিকে আগ্রসর হবে। ঝড়ের গতি হতে পারে ঘণ্টায় ৫৫ কিলোমিটারের বেশি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়, বিপর্যয়ের প্রভাবে মুম্বাই ও কোঙ্কোন উপকূলে আগামী ১২ জুন পর্যন্ত প্রবল বর্ষণ হতে পারে। 

আবহাওয়া অফিসের পক্ষ থেকে বলা হয়েছে, আরব সাগরে তৈরি হওয়া নিম্নচাপটি মঙ্গলবার সকাল সাড়ে ৫টায় ছিল গোয়া থেকে ৯২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম। আর মুম্বাই থেকে ১১২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে।

উল্লেখ্য, আরব সাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে কেরালায় বর্ষা শুরু হতে দেরি হবে। দক্ষিণের এই রাজ্যে মৌসুমি বায়ু ঢুকতে পারে ৭-৮ জুন।

কিছু আবহাওয়া মডেলে দেখা যাচ্ছে, এ ঘূর্ণিঝড়টি ভারতের পশ্চিম উপকূল ঘেঁষে উত্তর দিকে অগ্রসর হবে। আবার কিছু মডেল দেখাচ্ছে, উত্তর দিকে এগোতে এগোতে এটি বাঁয়ে বাঁক নেবে এবং ওমানের দিকে এগিয়ে যাবে।  

এদিকে ৮-১০ তারিখ পর্যন্ত কর্নাটক ও মহারাষ্ট্রের উপকূলে সমুদ্র উত্তাল থাকবে বলে জানা গেছে। এদিকে কেরালা থেকে মহারাষ্ট্র পর্যন্ত উপকূলীয় এলাকায় ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া দক্ষিণ কর্নাটকের অভ্যন্তরীণ এলাকাগুলোতেও বৃষ্টি হতে পারে এ সময়ে। এর পর ৯ থেকে ১২ জুন পর্যন্ত এই ঘূর্ণিঝড়ের জেরে বৃষ্টি হবে গুজরাটের উপকূলীয় এলাকায়।

tag ট্যাগ: #1111