গবেষকরা বলছেন, কার্বন নির্গমনের জন্য বেশিরভাগ দায়ী বৈশ্বিক উত্তরের দেশ যুক্তরাষ্ট্র, ইউরোপ, কানাডা ও অস্ট্রেলিয়াকে ১৭০ ট্রিলিয়ন ডলার দিতে হবে। আর ১৯২ ট্রিলিয়ন ডলারের বাকি অংশ দিতে হবে বৈশ্বিক দক্ষিণের উচ্চ কার্বন নির্গমনকারী দেশগুলোকে, যার মধ্যে রয়েছে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। কম কার্বন নির্গমনকারী দেশগুলো প্রয়োজনের তুলনায় আরও দ্রুত নিজেদের অর্থনীতি ডিকার্বনাইজ করার প্রতিশ্রুতি দেওয়ার জন্য প্রতি বছর প্রায় ৬ ট্রিলিয়ন ডলার পাবে।
যুক্তরাষ্ট্র ২৫ বছরে ৮০ ট্রিলিয়ন ডলার ক্ষতিপূরণ প্রদান করতে পারবে। তবে এই সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র ও অন্য শিল্পোন্নত দেশগুলো, যাদের অর্থ পরিশোধ করতে হবে, তাদের মধ্যে কোনো দেশ কার্বন নিঃসরণ কমাতে কাজ করলে, সেসব দেশও ক্ষতিপূরণ পাবে। ভারত ৫৭ ট্রিলিয়ন ডলার ক্ষতিপূরণ পেতে পারে। খবর ফোর্বসের।