calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / শৌচাগারেও রেখেছিলেন রাষ্ট্রীয় গোপন নথি ট্রাম্প
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

শৌচাগারেও রেখেছিলেন রাষ্ট্রীয় গোপন নথি ট্রাম্প

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় পরমাণু বিষয়ক ও সামরিক নানা পরিকল্পনাসহ শতশত রাষ্ট্রীয় গোপন নথির অপব্যবহারের দায়ে এরই মধ্যে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিযুক্ত করা হয়েছে। ফ্লোরিডার পাম বিচে বিলাসবহুল...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শনিবার, ১০ জুন ২০২৩ • রাত ০৯:৪৩
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১৩ বার পঠিত

৩৭ দফার অভিযোগের পাশাপাশি ট্রাম্পের বিরুদ্ধে তদন্তে বাধা দেওয়ারও অভিযোগ আনা হয়েছে। ট্রাম্পের সঙ্গে তাঁর ব্যক্তিগত সহকারী ওয়াল্ট নটা এবং হোয়াইট হাউসের সাবেক সামরিক কর্মকর্তারা যারা এফবিআইকে পাশ কাটিয়ে নথিগুলোর ফাইল হোয়াইট হাউস থেকে ফ্লোরিডার বাসভবনে নিয়ে গেছেন তাদের বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে।

৪৯ পৃষ্ঠার অভিযোগপত্রে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের পরমাণু কর্মসূচি, যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের প্রতিরক্ষা এবং অস্ত্র সক্ষমতা, যুক্তরাষ্ট্র ও মিত্র দেশগুলোর সম্ভাব্য সামরিক হামলাস্থলগুলো, বিদেশি হামলার ক্ষেত্রে সম্ভাব্য প্রতিশোধমূলক হামলার পরিকল্পনার নথি সরিয়েছেন ট্রাম্প।  

৭৭তম জন্মদিনের সন্ধ্যায় ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামির আদালতে আগামী মঙ্গলবার ডোনাল্ড ট্রাম্পকে এ মামলার অভিযোগের শুনানিতে হাজির হতে হবে।

গত এপ্রিলে প্রথম সাবেক মার্কিন প্রেসিডেন্ট হিসেবে অভিযুক্ত হন ট্রাম্প। একজন পর্নতারকাকে অর্থ দেওয়ার তথ্য লুকিয়েছিলেন বলে সে যাত্রায় অভিযোগ আনা হয়। ওই সময় গ্রেপ্তারের পর আদালতে হাজির হয়ে জামিন পান। ওই মামলায় আগামী বছর ফের বিচার কাজ শুরু হবে।

tag ট্যাগ: #1111