calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / অ্যামাজন থেকে ৪০ দিন পর ৪ শিশু জীবিত উদ্ধার
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

অ্যামাজন থেকে ৪০ দিন পর ৪ শিশু জীবিত উদ্ধার

কলম্বিয়ার অ্যামাজন বনে এক বিমান দুর্ঘটনার ৪০ দিন পর ৪ শিশুকে জীবিত ও সুস্থ অবস্থায় পাওয়া গেছে। স্থানীয় সময় শুক্রবার সেনাবাহিনী তাদের খুঁজে পেয়েছে। কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শনিবার, ১০ জুন ২০২৩ • রাত ১০:১২
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ২৬ বার পঠিত

ওই চার শিশু একে অপরের ভাইবোন। তাদের বয়স যথাক্রমে ১৩, ৯, ৪ ও ১ বছর। ১ মে বিধ্বস্ত হওয়া বিমানে মায়ের সঙ্গে ছিল তারা। তবে তাদের মা ও প্লেনে থাকা অন্যরা মারা গেছেন। প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো বলেছেন, ‘কয়েক সপ্তাহ পর এই শিশুদের খুঁজে পাওয়া গেছে। এটি দেশবাসীর জন্য এক আনন্দের বিষয়। এ এক জাদুকরী ক্ষণ। এ শিশুরা একাই ছিল। তাদের এই টিকে থাকার লড়াই ইতিহাস হয়ে থাকবে। এই শিশুরা আজ শান্তির দূত, তারা আজ কলম্বিয়ার সন্তান।’ ৪ শিশু এবং তাদের মা সেসনা-২০৬ বিমানে ভ্রমণ করছিলেন। বিমানটি আমাজোনাস প্রদেশের আরাকুয়ারা থেকে সান জোসে দেল গুয়াভিয়ারের দিকে যাচ্ছিল। কিন্তু যাত্রাপথে ইঞ্জিনে ত্রুটি দেখা দিলে ‘মে ডে সতর্কতা’ জারি করেছিল। 

এরপর বিমানটি বিধ্বস্ত হওয়ার স্থান থেকে তিন ব্যক্তির লাশ উদ্ধার করে সেনাবাহিনী। মে মাসে বনের মধ্য শিশুদের বিছানা, পানির বোতল, এক জোড়া কাঁচি, চুল বাঁধার খোপা পাওয়া যায়। এ সময় তাদের পায়ের ছাপও দেখতে পাওয়া যায়। এরপর উদ্ধারকর্মীরা নিশ্চিত হন যে শিশুরা জীবিত আছে। জোরদার করা হয় উদ্ধার অভিযান। শিশুরা হুইটোটো আদিবাসী গোষ্ঠীর সদস্য। বনে ফল গাছের অবস্থান এবং জঙ্গলে টিকে থাকা সম্পর্কে তাদের বিশেষ জ্ঞান রয়েছে। তাই শুরু থেকেই তাদের জীবিত ফেরত পাওয়ার ব্যাপারে হুইটোটোরা আশাবাদী ছিলেন।

tag ট্যাগ: #1111