calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / তেহরান বিপুল ড্রোন পাঠিয়েছে মস্কোয়
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

তেহরান বিপুল ড্রোন পাঠিয়েছে মস্কোয়

ইউক্রেনের পাল্টা হামলা প্রতিহত করতে ফের রাশিয়ার পাশে দাঁড়িয়েছে অন্যতম প্রধান মিত্র ইরান। দেশটি এর আগেও ড্রোন সরবরাহ করেছে। এরই ধারাবাহিকতায় এবার শতাধিক ড্রোন মস্কোকে দিয়েছে বলে দাবি ওয়াশিংটনের। অন্যদিকে, সরাসরি যাতে...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ১১ জুন ২০২৩ • বিকাল ০৩:১২
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১৫২ বার পঠিত

হোয়াইট হাউস শুক্রবার জানায়, ইরানের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর করছে রাশিয়া। এরই মধ্যে শত শত একমুখী আক্রমণকারী ড্রোন পেয়েছে মস্কো। 

হোয়াইট হাউস বলেছে, ইরানে তৈরি ড্রোন দিয়ে রুশ বাহিনী হামলা করছে। মুখপাত্র জন কিরবি এক বিবৃতিতে বলেছেন, যুক্তরাষ্ট্রের কাছে তথ্য রয়েছে, ইরানের কাছ থেকে একটি ড্রোন তৈরির কারখানা তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণ পাচ্ছে রাশিয়া, এটি আগামী বছরের শুরুতে পুরোপুরি চালু হতে পারে।

এদিকে ইউক্রেন বলেছে, তারা ৬০টিরও বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, মস্কোর প্রতিরক্ষা লাইনে হামলার চেষ্টাকালে ইউক্রেনের সেনারা বড় রকম ক্ষতির শিকার হয়েছে। শুক্রবার তিনি এ কথা বলেন। 

এদিকে, রাশিয়া অধিকৃত খেরসনে ঘরবাড়ি, রাস্তাঘাট প্লাবিত হওয়ায় অবর্ণনীয় দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। ইউক্রেনীয়রা দাবি করেছেন, রুশ সেনারা তাঁদের চলাচলের নৌকাগুলো পর্যন্ত নিয়ে যাচ্ছে। তবে, যাদের রাশিয়ার পাসপোর্ট রয়েছে, তাঁদের উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে। 

গত মঙ্গলবার কাখোভকা জলবিদ্যুৎ বাঁধ ধসে পড়লে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। ইউক্রেন বলছে, বাঁধটি বিস্ফোরক দিয়ে ধ্বংস করেছে রাশিয়া। ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় বাঁধ ধ্বংস হয়েছে বলে দাবি রাশিয়ার।

tag ট্যাগ: #1111