calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / পুতিন ইউক্রেনের সঙ্গে গুরুত্বপূর্ণ যে চুক্তি বাতিল করলেন
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

পুতিন ইউক্রেনের সঙ্গে গুরুত্বপূর্ণ যে চুক্তি বাতিল করলেন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের সঙ্গে সমুদ্রের পানিচুক্তি বাতিলের বিলে স্বাক্ষর করেছেন।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ১৪ জুন ২০২৩ • দুপুর ০১:০৮
history আপডেট: ৩ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১৮ বার পঠিত

মঙ্গলবার ইউক্রেনের সঙ্গে আজভ সাগর এবং কের্চ প্রণালি নিয়ে গুরুত্বপূর্ণ চুক্তিটি বাতিলের বিলে স্বাক্ষর করেন তিনি।

ইউনি সাফাকের প্রতিবেদনে বলা হয়েছে, বিলটি প্রাথমিকভাবে পুতিনের মাধ্যমে গত ২৪ মে ফেডারেশন কাউন্সিলে জমা দেওয়া হয়েছিল। দেশটির দ্বিকক্ষবিশিষ্ট সংসদের উচ্চকক্ষ সেটি উত্থাপন করা হয়।

বুধবার ফেডারেশন কাউন্সিল বিলটিতে ভোট দিয়েছে যা চুক্তি থেকে রাশিয়ার প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে।

পার্লামেন্টের ব্যাখ্যামূলক নোটে বলা হয়েছে, যে অঞ্চল নিয়ে এই চুক্তি হয়েছিল সেটি এখন রাশিয়ার নিয়ন্ত্রণে চলে যাওয়ায় চুক্তিটি বাতিল করার প্রয়োজনীয়তা দেখা দেয়।

রাশিয়ান ফেডারেশন ও ইউক্রেনের মধ্যে বাণিজ্যিক উদ্দেশ্যে সমুদ্রের জল এবং মৎস্যসম্পদ ব্যবহারের বিষয়ে চুক্তিটি এপ্রিল ২০০৪ সালে কার্যকর হয়। এতে উভয় দেশের রাষ্ট্রপ্রধান স্বাক্ষর করেন।

tag ট্যাগ: #1111