calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / পুতিনের নির্দেশ সীমান্ত সুরক্ষায় ইউক্রেনের আরো অংশ দখলে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

পুতিনের নির্দেশ সীমান্ত সুরক্ষায় ইউক্রেনের আরো অংশ দখলে

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, সীমান্তে রুশ ভূখণ্ড সুরক্ষার জন্য তিনি ইউক্রেনের আরো কিছু অংশ দখল করার জন্য তার সৈন্যদের নির্দেশ দিতে পারেন। ইউক্রেনের বাহিনী পাল্টা হামলা চালাতে গিয়ে 'ভয়াবহ বিপর্যয়ের' মুখে...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ১৪ জুন ২০২৩ • দুপুর ০১:১৪
history আপডেট: ৩ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১০ বার পঠিত

মঙ্গলবার সামরিক সাংবাদিক ও ব্লগারদের সাথে এক প্রকাশ্য সভায় এই মন্তব্য করেন। ইউক্রেনের কর্মকর্তারা পাল্টা হামলা চালিয়ে বেশ কয়েকটি গ্রাম পুনরুদ্ধার করার দাবি করার প্রেক্ষাপটে এই মন্তব্য করলেন পুতিন।

পুতিন দাবি করেন, সাম্প্রতিক সময়ে প্রবল সংঘর্ষে ইউক্রেন ১৬০টি ট্যাংক এবং ৩৬০টি অন্যান্য ধরনের সাজোয়া যান খুইয়েছে। আর ইউক্রেনের নতুন হামলার পর থেকে রাশিয়অ মাত্র ৫৪টি ট্যাংক হারিয়েছে।

রাশিয়ার বেলগোরড এবং অন্যান্য সীমান্ত অঞ্চলে ইউক্রেনের অনুপ্রবেশ ও গোলাগুলির ব্যাপারে পুতিন বলেন, 'আমরা এখন আমাদের ভূখণ্ড আক্রমণ থেকে রক্ষার জন্য ইউক্রেনে নিরপেক্ষ জোন সৃষ্টির বিষয়টি বিবেচনা করছি।'

সাম্প্রতিক সময়ে রাশিয়ার সীমান্ত এলাকা ক্রমবর্ধমান হামলার আওতায় এসেছে। রাশিয়া এজন্য ইউক্রেনকে দায়ী করেছে।

রাশিয়ার স্থানীয় নেতারা তাদের বাসিন্দাদের রক্ষার জন্য আরো কিছু করার জন্য ক্রেমলিনের প্রতি আহ্বান জানাচ্ছে। সূত্র : আল জাজিরা

tag ট্যাগ: #1111