calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / তুরস্ক যাচ্ছেন পুতিন এরদোগানের সঙ্গে কথা বলতে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

তুরস্ক যাচ্ছেন পুতিন এরদোগানের সঙ্গে কথা বলতে

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের আমন্ত্রণে সেদেশে সফরে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ প্রেসিডেন্টের উপদেষ্টা ইউরি উসাকভ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন। খবর ডেইলি সাবাহর।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শুক্রবার, ১৬ জুন ২০২৩ • দুপুর ০১:২০
history আপডেট: ৩ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১৪ বার পঠিত

রুশ প্রেসিডেন্টের মুখপাত্র বলেন, তুরস্কের প্রেসিডেন্ট আমাদের প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানিয়েছেন। তিনি আমন্ত্রণ গ্রহণ করেছেন। আঙ্কারা সফরের পরিকল্পনা নেওয়া হচ্ছে। এখনও তারিখ চূড়ান্ত হয়নি।

গত বছরের ফেব্রুয়ারিতে রাশিয়া কিয়েভে হামলার চালানোর পর তুরস্কই বিশ্বের কয়েকটি দেশের একটি যেটি দুদেশের সঙ্গে সমান্তরাল সম্পর্ক বজায় রেখে আসছে।  

ইউক্রেন যুদ্ধ শুরু করার জন্য রাশিয়াকে দুষছে পশ্চিমারা। তবে তুরস্ক এক্ষেত্রে মস্কো ও কিয়েভের সঙ্গে সমান সম্পর্ক বজায় রেখে আসছে। দুপক্ষকে এক টেবিলে বসাতেও ভূমিকা রেখেছে। 

কিয়েভে হামলা চালানোয় রাশিয়ার ওপর অন্যরা নিষেধাজ্ঞা দিলেও তুরস্ক বিরত ছিল।

এর আগে একাধিক প্রতিবেদনে বলা হয়েছিল যে, ইউক্রেনের প্রেসিন্টে ভলোদিমির জেলেনস্কি তুরস্কে সফরে যাচ্ছেন। এর আগে জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্ততায় ব্লাক সি গ্রেইন চুক্তি হয়। যে কারণে ইউক্রেনের ব্লাক সি পোর্টে আটকা লাখ লাখ টন শষ্য রফতানির পথ প্রশস্ত হয়।


tag ট্যাগ: #1111