calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / পুতিনের বৈঠক আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

পুতিনের বৈঠক আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে

মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ অন্যতম দেশ সংযুক্ত আরব আমিরাতের নেতা শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেন্ট পিটার্সবার্গে শুক্রবার পুতিন সংযুক্ত আরব আমিরাত-রাশিয়ার...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শুক্রবার, ১৬ জুন ২০২৩ • রাত ০৯:৪২
history আপডেট: ৩ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ২৪ বার পঠিত

রাশিয়ার অন্যতম বৃহত্তম শহরে সেন্ট পিটার্সবার্গে অর্থনৈতিক শীর্ষ সম্মেলনের ফাঁকে অনুষ্ঠিত বৈঠকের শুরুতে টেলিভিশনে দেওয়া মন্তব্যে প্রেসিডেন্ট পুতিন বলেন, ‘আমিরাত রাশিয়ার খুব ভালো অংশীদার।’

রাশিয়া ও ইউক্রেন এবং রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বন্দী বিনিময়ে সংযুক্ত আরব আমিরাত যে ভূমিকা পালন করেছে তার জন্য ভ্লাদিমির পুতিন প্রেসিডেন্ট আল-নাহিয়ানকে ধন্যবাদ জানিয়েছেন।

প্রেসিডেন্ট আল-নাহিয়ান জানান, ইউক্রেন সংঘাতের ‘রাজনৈতিক সমাধান’ বিষয়ে তাদের মধ্যে কথা হয়েছে। 

প্রসঙ্গত, রাশিয়া এবং সংযুক্ত আরব আমিরাত ওপেক+ তেল জোটের সদস্য হিসেবে ঘনিষ্ঠভাবে সহযোগিতা করেছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন সংঘাত শুরু হওয়ার পরও মস্কোতে সরাসরি ফ্লাইট পরিচালনা করেছে দুবাই। 

tag ট্যাগ: #1111