calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / জাতীয় / জাহাঙ্গীর আলম রাতে ফয়জুল করীমের সঙ্গে সাক্ষাৎ করে গেলেন
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
জাতীয় বিশেষ প্রতিবেদন

জাহাঙ্গীর আলম রাতে ফয়জুল করীমের সঙ্গে সাক্ষাৎ করে গেলেন

বরিশাল সিটি নির্বাচনে ভোটের দিন হামলায় আহত ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি ফয়জুল করীমের শারীরিক অবস্থার খোঁজ নিতে এসেছিলেন গাজীপুরের সাবেক মেয়র মো. জাহাঙ্গীর আলম।

person
জেলা প্রতিনিধি verified
News Reporter
schedule প্রকাশ: শনিবার, ১৭ জুন ২০২৩ • দুপুর ০১:২৪
history আপডেট: ৩ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১৭ বার পঠিত

আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত এ নেতা বৃহস্পতিবার গভীর রাতে বরিশাল সদর উপজেলার চরমোনাই দরবার শরিফে এসে খোঁজখবর নিয়েছেন। তবে বিষয়টি জানাজানি হয় শনিবার সকালে।

এ তথ্যের সত্যতা স্বীকার করে চরমোনাই মিডিয়া গ্রুপের সদস্য ও ইসলামী যুব আন্দোলনের মহানগরের সভাপতি এসএম সানাউল্লাহ বলেন, রাত ১১টায় গাজীপুর সিটির সাবেক মেয়র জাহাঙ্গীর আলম চরমোনাই দরবার শরিফে এসে পৌঁছান। এক ঘণ্টা তিনি এখানে অবস্থান করেছিলেন। 

তিনি বরিশাল সিটি নির্বাচনের প্রার্থী মুফতি ফয়জুল করীমের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় জাহাঙ্গীর আলম ও মুফতি ফয়জুল করীম একান্তে কথা বলেছেন। 

তাদের মধ্যে কি বিষয় নিয়ে আলাপ-আলোচনা হয়েছে, সেই বিষয়ে কিছু জানেন না জানিয়ে সানাউল্লাহ বলেন, মুফতির কক্ষ থেকে বেরিয়ে জাহাঙ্গীর আলম গাজীপুরে ফিরে গেছেন।

এ বিষয়ে জানতে চাইলে মুফতি ফয়জুল করীম বলেন, নির্বাচনের দিন হামলায় আমার আহত হওয়ার খবর শুনে তিনি আমাকে দেখতে এসেছিলেন। কুশলবিনিময় এবং শারীরিক অবস্থার খোঁজখবর নিয়ে তিনি আবার চলে গেছেন।

tag ট্যাগ: #1111