calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / খেলাধুলা / এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ পাকিস্তানকে হারিয়ে ইমার্জিং
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ পাকিস্তানকে হারিয়ে ইমার্জিং

ইমার্জিং এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তান নারী দলের বিপক্ষে ৬ রানের জয় পেয়েছে বাংলাদেশ নারী ইমার্জিং দল। ওই জয়ে ফাইনালে উঠে গেছে লাল সবুজের নারী প্রতিনিধিরা। এর আগে এশিয়া কাপের শিরোপা জিতেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।...

person
স্টাফ রিপোর্টার verified
Junior Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ২০ জুন ২০২৩ • বিকাল ০৪:৩৩
history আপডেট: ৩ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ২২ বার পঠিত

সোমবার বৃষ্টির কারণে ভারত ও শ্রীলঙ্কার প্রথম সেমিফাইনালে রিজার্ভ ডে’তে চলে আসে। মঙ্গলবারও বৃষ্টি হানা দেয়। শেষ পর্যন্ত ওই বৃষ্টি থামায় ৯ ওভারের ম্যাচ খেলতে নামে বাংলাদেশ ও পাকিস্তান। 

ওই ৯ ওভারে বাংলাদেশ ইমার্জিং নারী দল ৭ উইকেটে ৫৯ রান তোলে। দলের হয়ে লোয়ার অর্ডারে রাবেয়া খান ১০ ও নাহিদা আক্তার ২১ রান করেন। 

জবাব দিতে নেমে মাত্র ৪ উইকেট হারালেও পাকিস্তান ইমার্জিং নারী দল ৫৩ রানে আটকে যায়। দলটির হয়ে ইয়ামান ফাতিমা ১৮ রান করেন। বাংলাদেশের রাবেয়া খান ২ ওভারে ১৩ রান দিয়ে দুটি এবং মারুফা আক্তার  ও নাহিদা আক্তার ২ ওভার করে বল করে যথাক্রমে ৯ ও ৮ রান দিয়ে একটি করে উইকেট নেন।

বুধবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ১১টায় ইমার্জিং এশিয়া কাপের ফাইনাল খেলবে বাংলাদেশ ও ভারত। রির্জাভ ডে’তেও ‍বৃষ্টির কারণে ভারত ও শ্রীলঙ্কার সেমিফাইনাল ম্যাচটি মাঠে গড়ায়নি। সেজন্য পয়েন্টের ভিত্তিতে ফাইনালে উঠেছে ভারত। 

tag ট্যাগ: #1111