গত জুনে পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয় মেসির। এর পর তিনি বার্সাতে ফেরার ইচ্ছা পোষণ করলেও শেষ পর্যন্ত সেখানে যাওয়া হয়নি। মেসি এক সাক্ষাৎকারে জানান, বার্সা তাঁকে লিখিত কোনো প্রস্তাব দেয়নি, সে জন্য তাঁকে ভিন্ন দিকে ছুটতে হয়েছে। এদিকে বার্সার পক্ষ থেকে বলা হয়, ভিন্ন কথা। দলটির কোচ জাভি হার্নান্দেজ বলেছিলেন, মেসি নাকি চাপ নিতে চান না বলেই মায়ামিকে বেছে নেন। কাতার বিশ্বকাপ জেতার পর থেকেই ফুটবল থেকে বিদায়ের সুবাস পাচ্ছিলেন মেসি। এখন কেবল কয়েকটা মাস উপভোগ করে যাওয়া। এর পর হয়তো আর্জেন্টিনাকে গুডবাই বলে দেবেন। তবে তাঁকে যে আর বিশ্বকাপে দেখা যাবে না, সেটা নিজেই জানিয়ে রেখেছেন।
মেসি ৬৮৬৮ ডলার ঘণ্টায় গুনবেন
এখন অভিষেকের অপেক্ষা। মায়ামির অন্যতম হোহে ম্যাস যে ইঙ্গিত দিয়েছেন, তাতে বোঝা যায় ২১ জুলাই ক্লাবটির হয়ে প্রথম মাঠে নামবেন লিওনেল মেসি। সে দিন লিগ কাপে ক্রুজ আজুলের মুখোমুখি হবে ইন্টার মায়ামি। এর মধ্যে তাঁর বেতন-ভাতার...