calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / রাজনীতি / কেন্দ্র থেকে বের করে দেয়া হচ্ছে ‘লাঙ্গলের এজেন্টদের ’
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
রাজনীতি বিশেষ প্রতিবেদন

কেন্দ্র থেকে বের করে দেয়া হচ্ছে ‘লাঙ্গলের এজেন্টদের ’

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের মেয়র প্রার্থী নজরুল ইসলাম বাবুল অভিযোগ তুলেছেন, সিলেটের বিভিন্ন কেন্দ্র থেকে লাঙ্গলের এজেন্টদের বের করে দিচ্ছে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা।

person
জেলা প্রতিনিধি verified
News Reporter
schedule প্রকাশ: বুধবার, ২১ জুন ২০২৩ • দুপুর ১২:১২
history আপডেট: ৩ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ৩১ বার পঠিত

বুধবার (২১ জুন) সকাল সাড়ে ৯টায় নগরীর সাগরদিঘীরপারস্থ আনন্দ নিকেতন স্কুলে ভোটপ্রদান শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

বাবুল বলেন, আমি শুরু থেকেই সন্দেহ প্রকাশ করে আসছিলাম, নির্বাচনকে প্রভাবিত করার অপচেষ্টা চলছে। আমি আনন্দ নিকেতন স্কুলে ভোট দিতে এসেছি। এখানে পেশীশক্তি প্রদর্শন করা হচ্ছে। ভোটার না, কিচ্ছু না, তবুও নৌকার কার্ড গলায় ঝুলিয়ে কেন্দ্রে এসে ভোটারদের ধমকাচ্ছে সন্ত্রাসীরা। আমার কাছে বার বার ফোন আসছে, নগরীর বিভিন্ন কেন্দ্র থেকে লাঙ্গলের এজেন্টদের বের করে দেয়া হয়েছে, অনেক কেন্দ্রে ঢুকতেই দেয়া হয়নি। এইমাত্র খবর পেলাম সিলেট সরকারি পাইলট হাই স্কুল কেন্দ্র থেকে আমার লাঙ্গলের সকল এজেন্টকে বের করে দিয়েছে ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসী গুন্ডারা। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি। আমি এখনই যাচ্ছি পাইলট স্কুলে। আমি নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ জানাব।

তিনি আরো বলেন, পূর্বপরিকল্পিত নীল নকশার অংশ হিসেবে তারা ভোট চুরির পাঁয়তারা করছে। পুরো বিশ্ব তাকিয়ে আছে সিলেটের নির্বাচনের দিকে। তবে আমি বলে দিতে চাই, যে নোংরামি শুরু হয়েছে, তাতে ভোট সুষ্ঠু হওয়ার কোনো সুযোগ নাই। আমি নির্বাচনের মাঠে আছি। মাঠ ছাড়ার কোনো সুযোগ আমার নাই। জনগণ লাঙ্গলকে ভোট দিতে চায়। এ কারণে আওয়ামী লীগের নেতাকর্মীরা আমার ভোটার ও এজেন্টদের হয়রানি করছে।

মেয়র প্রার্থী নজরুল বলেন, সকালে ঘন্টাখানেক কাজ করেনি ইভিএম। এটাও চক্রান্তের অংশ হতে পারে। নির্বাচন কমিশন, প্রশাসন, রিটার্নিং কর্মকর্তা সকলেই নৌকার প্রার্থীর পকেটে। আমি ফলাফল ঘোষণার পর সবকিছু বলব ইনশাআল্লাহ। মানুষ স্বতঃস্ফূর্তভাবে লাঙ্গলে ভোট দিচ্ছেন। ইনশাআল্লাহ সুষ্ঠু ভোট হলে ও পেশীশক্তির প্রভাব না পড়লে লাঙ্গলই জিতবে।

tag ট্যাগ: #1111