বাংলাদেশের ডিফেন্ডার তপু বর্মণ বলেন, 'আমরা মানসিক ও শারীরিকভাবে প্রস্তুতি নিয়েছি। কুয়েতের বিপেক্ষের ম্যাচটি বাংলাদেশ এবং দেশের ফুটবলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের লক্ষ্য থাকবে ভালো কিছু করার।'
মালদ্বীপ-ভুটান দুই ম্যাচের জয়ে আত্মবিশ্বাস বেড়েছে পাহাড়সমান। ফলে কুয়েতের বিপক্ষে আশা দেখছে টিম ম্যানেজমেন্ট। প্রতিপক্ষের দুর্বলতা খুঁজে সেটির দিকেই দেয়া হচ্ছে বেশি মনোযোগ।