calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / অপরাধ / ধর্ষণের শিকার গৃহবধূ ঈদের দাওয়াত থেকে ফেরার পথে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অপরাধ বিশেষ প্রতিবেদন

ধর্ষণের শিকার গৃহবধূ ঈদের দাওয়াত থেকে ফেরার পথে

রাঙামাটিতে ঈদের দাওয়াত থেকে ফেরার পথে দুই সন্তানের জননী এক পাহাড়ি নারী ধর্ষণের শিকার হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় লংগদু উপজেলার ১নং আটারকছড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।

person
জেলা প্রতিনিধি verified
News Reporter
schedule প্রকাশ: শুক্রবার, ৩০ জুন ২০২৩ • সন্ধ্যা ০৬:৪২
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৪৪ বার পঠিত

এ ঘটনায় শুক্রবার সকালে ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে লংগদু থানায় মামলা দায়ের করেছেন। মামলায় আনোয়ার হোসেন মঞ্জু এবং রুবেল নামে দু'জনকে আসামি করেন তিনি। এদের মধ্যে মঞ্জু আটারকছড়া ইউনিয়নের মো. কামাল উদ্দীনের। রুবেল একই ইউনিয়নের আব্বাস মোল্লার ছেলে।

মামলার এজাহর থেকে জানা যায়, বৃহস্পতিবার সকালে ওই গৃহবধূ তার দাদা-নানীসহ আটরকছড়ার জনৈক সিদ্দিক মিয়ার বাড়ি দাওয়াতে যায়। সন্ধ্যা ৬টার দিকে ওই গৃহবধূ তার দাদা-নানীসহ পায়ে হেঁটে সীমান্তবর্তী খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের ছোট খাগড়াখিয়া গ্রামের উদ্দেশে রওনা দেয়। এ সময় মঞ্জু (২৫) ও রুবেল (২৩) নামে দুই যুবক মোটরসাইকেল দাড় করিয়ে তাদের গতিরোধ করে। পরে তারা গৃহবধূকে আটকে রেখে তার দাদা-নানীকে ভয়ভীতি দেখিয়ে তাড়িয়ে দেয়। এরপর গৃহবধূকে পাশের সেগুন বাগানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে দুই যুবক পালিয়ে যায়।

গৃহবধূ ধর্ষণের ঘটনায় পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি নিপন ত্রিপুরা এবং হিল উইমেন্স ফেডারেশনর সাধারণ সম্পাদক শান্তি দেবী তঞ্চঙ্গ্যা এক যৌথ বিবৃতিতে তীব্র নিন্দা ও প্রতিবাদসহ ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইকবাল উদ্দীন বলেন, এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ছাড়া গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

tag ট্যাগ: #1111