calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / সম্পাদকীয় / আজ আর্জেন্টিনার প্রতিপক্ষ পোল্যান্ড
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সম্পাদকীয় বিশেষ প্রতিবেদন

আজ আর্জেন্টিনার প্রতিপক্ষ পোল্যান্ড

টানা ৩৬ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড নিয়ে কাতার বিশ্বকাপে এসেছিল আর্জেন্টিনা। তবে সেই রেকর্ড তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে সৌদি আরব। র‍্যাঙ্কিংয়ে যোজন যোজন পিছিয়ে থাকা দলটার কাছে প্রথম ম্যাচেই হোচট খায় আকাশী-নীলরা। ২-১ গোলের...

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: বুধবার, ৩০ নভেম্বর ২০২২ • দুপুর ১২:৪৮
history আপডেট: ৩ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ১৬২ বার পঠিত

টানা ৩৬ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড নিয়ে কাতার বিশ্বকাপে এসেছিল আর্জেন্টিনা। তবে সেই রেকর্ড তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে সৌদি আরব। র‍্যাঙ্কিংয়ে যোজন যোজন পিছিয়ে থাকা দলটার কাছে প্রথম ম্যাচেই হোচট খায় আকাশী-নীলরা। ২-১ গোলের ব্যবধানে অনাকাঙ্ক্ষিতভাবে সেই ম্যাচ হেরে যায়। দ্বিতীয় ম্যাচ মেক্সিকোর বিপক্ষে জয় পেলেও শেষ ষোল ভাগ্য এখনো দুল্যমান।

আর্জেন্টিনা যে এই ফেভারিট, তা পোল্যান্ডও জানে। তবে বিশ্বকাপটাই যখন অঘটনের, তখন স্বপ্ন তো দেখতেই পারে পোলিশরা। ১৯৮৬ সালের পর এবারই প্রথমবার গ্রুপপর্ব টপকে দ্বিতীয়পর্বে যাওয়ার হাতছানি পোল্যান্ডের সামনে। সেই সুযোগটা কী এত সহজে হাতছাড়া করতে চাইবেন লেভানদোভস্কিরা?

তাছাড়া বিশ্বকাপেও দারুণ করছে পোল্যান্ড। মেক্সিকোর বিপক্ষে ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করলেও সৌদি আরবের বিপক্ষে ফেভারিটের মতোই জয় ছিনিয়ে এনেছে পোল্যান্ড। তাছাড়া গত দুই ম্যাচে একটি গোলও হজম করেনি পোল্যান্ড। প্রতিপক্ষের ২৭টি শট ফিরিয়ে জাল অক্ষত রেখেছে পোলিশরা। যার মাঝে ৯টি ছিল অন টার্গেট শট।

বিশ্বমঞ্চে এর আগে দুইবার দেখা হয়েছে আর্জেন্টিনা ও পোল্যান্ডের। যেখানে সমান একটি করে জয় পেয়েছে দুই দল। ৪৪ বছর পর তৃতীয়বার পরস্পরের বিপক্ষে লড়তে যাচ্ছে তারা। ১৯৭৪ বিশ্বকাপ আসরে ৩-২ গোলে জিতেছিল পোল্যান্ড। তার চার বছর পর ২-০ গোলে জেতে আর্জেন্টিনা।

আর সব মিলিয়ে এখন পর্যন্ত ১১ ম্যাচে মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা ও পোল্যান্ড। যার মাঝে ছয়টিতে জিতেছে আর্জেন্টিনা, পোলিশরা জিতেছে তিনটিতে। বাকি দুইটি ম্যাচ ড্র হয়েছে। ১৯৬৬ সালে প্রথম মুখোমুখি হয় এই দুই দল। আর সবশেষ ২০১১ সালে এক প্রীতি ম্যাচে ২-১ গোলে পোল্যান্ডের কাছে হেরে যায় আর্জেন্টিনা।


tag ট্যাগ: #SPORTS