calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / খেলাধুলা / হোয়াটসঅ্যাপে ল্যাপটপ বা ডেস্কটপের নতুন যে নিরাপত্তা যোগ হচ্ছে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

হোয়াটসঅ্যাপে ল্যাপটপ বা ডেস্কটপের নতুন যে নিরাপত্তা যোগ হচ্ছে

ল্যাপটপে বা ডেস্কটপে যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন নিরাপত্তা নিয়ে তাদের দুশ্চিন্তা এবার দূর হতে চলেছে। ল্যাপটপে বা ডেস্কটপে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্যও এবার আসছে স্ক্রিনলকের বিশেষ ফিচার। ল্যাপটপ বা ডেস্কটপ খুলে আর...

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: বুধবার, ৩০ নভেম্বর ২০২২ • দুপুর ০১:৩২
history আপডেট: ৩ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ১০১ বার পঠিত

তিন বছর আগে অ্যানড্রয়েড ও অ্যাপল ফোনের জন্য প্রথম এই ফিচারটি নিয়ে এসেছিল হোয়াটসঅ্যাপ। ফোন অন্য কারো হাতে পড়লেও যাতে হোয়াটসঅ্যাপের মেসেজ পড়তে না পারে তার জন্যই এ ব্যবস্থা করা হয়। তবে ল্যাপটপ বা ডেস্কটপের জন্য এমন কোনো সুবিধা ছিল না। এতে ব্যবহারকারীদের মাঝে মাঝেই সমস্যায় পড়তে হয়। এবার ল্যাপটপ বা ডেস্কটপ ব্যবহারকারীরাও একই সুবিধা পাবেন। ফলে সুরক্ষা নিয়ে আর ভয় থাকবে না।

আপাতত সুবিধাটি হোয়াটসঅ্যাপ বেটা ব্যবহারকারীরা পাবেন। হোয়াটসঅ্যাপ বেটা ইনফোর পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের পরবর্তী আপডেটে সুবিধাটি আসতে চলেছে। তবে সাধারণ ব্যবহারকারীরা কবে থেকে পেতে এই সুবিধা পাবেন, তা এখনই জানা যাচ্ছে না।

আরো মজার ব্যাপার হলো, ল্যাপটপ বা ডেস্কটপের পাসওয়ার্ড ভুলে গেলেও দুশ্চিন্তার কিছু নেই। পাসওয়ার্ড রিসেটের অপশন থেকে এটি সহজেই রিসেট করা যাবে। লগইনের পর পাসওয়ার্ড সেভও রাখা যাবে। ফলে আরো বেশি নিরাপদ থাকবে হোয়াটসঅ্যাপ।

হোয়াটসঅ্যাপ বেটা জানিয়েছে, পাসওয়ার্ড পাল্টাতে চাইলেও আর বাড়তি ঝামেলা পোহাতে হবে না। শুধু ল্যাপটপ বা ডেস্কটপ থেকে একবার লগআউট করে আবার লগইন করতে হবে। বর্তমানে লগইনের জন্য মোবাইল দিয়ে একটি কিউআর কোড স্ক্যান করতে হয়।

সাধারণ ডেস্কটপ বা ল্যাপটপের পাশাপাশি ম্যাক ব্যবহারকারীদের জন্যও এই সুবিধা থাকবে বলে জানানো হয়েছে। তারা টাচ আইডি দিয়ে এই স্ক্রিনলকের সুবিধা পাবেন। ইদানিংকালে বাড়িতে বসে কাজের জন্য় ডেস্কটপ বা ল্যাপটপে হোয়াটসঅ্যাপের ব্যবহার অনেকটাই বেড়েছে। এই সুবিধাটা তাদের উপকারে আসবে বলে ধারণা করা হচ্ছে।

হোয়াটসঅ্যাপের মূল প্রতিষ্ঠান মেটা আরো জানিয়েছে, এবার থেকে হোয়াটসঅ্যাপে কোনো বিজনেস সার্চ করলেই পাওয়া যাবে। তাদের মেসেজ করে সেখান থেকে পছন্দের জিনিসও কেনা যাবে। মার্ক জুকারবার্গের মেটার অধীনেই এখন এই অ্যাপটি রয়েছে।

সূত্র : হিন্দুস্তান টাইমস

tag ট্যাগ: #a