calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / খেলাধুলা / যে কীর্তি শুধুই সাকিবের
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

যে কীর্তি শুধুই সাকিবের

আফগান পেসার আবদুল রহমানের বল অফ স্টাম্পের বাইরে খাটো লেংথে ছিল। সাকিব আল হাসান বেশ জোরেই স্কয়াট কাট খেলেছিলেন। নিয়ন্ত্রণে ছিল না। আফগানিস্তান উইকেটকিপার রহমানউল্লাহ গুরবাজ ডাইভ দিলেও বল তাঁকে হালকা ‘টিজ’ করে পাশ দিয়ে...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ১২ জুলাই ২০২৩ • সকাল ০৮:১৫
history আপডেট: ৩ বছর আগে
timer ৫ মিনিট পড়ার সময়
visibility ১৮ বার পঠিত

সাকিবের কোনো কোনো ভক্ত ক্ষণগণণাটা শুরু করেছেন সম্ভবত তার ব্যাটিংয়ে নামার পর থেকেই। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গতকাল আফগানিস্তানের মুখোমুখি হওয়ার আগে আন্তর্জাতিক ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে সাকিবের মোট রানসংখ্যা ছিল- ১৩,৯৭১। টেস্টে ৪৪৫৪, ওয়ানডেতে ৭১৭২ এবং টি-টোয়েন্টিতে ২৩৪৫-এই পরিসংখ্যানটি গতকালের ম্যাচের আগে। অর্থাৎ, আন্তর্জাতিক ক্রিকেটের তিন সংস্করণ মিলিয়ে ১৪ হাজার রানের মাইলফলক ছুঁতে আর ২৯ রান দরকার ছিল সাকিবের। বাংলাদেশের ইনিংসে ১৫তম ওভারে ওই ‘হার্ড ফ্ল্যাশ’ খেলার মাধ্যমে মাইলফলকটি ছুঁয়েও ফেলেন। তখনই দারুণ এক ‘ক্লাব’ এর জন্ম দেন সাকিব, আন্তর্জাতিক ক্রিকেটে এর আগে যার অস্তিত্ত্ব ছিল না।

কোন ক্লাব? যেহেতু নতুন ক্লাব তাই নামকরণের জন্ম হয়েছে সাকিব ২৯ রানে পৌঁছানোর পর- আন্তর্জাতিক ক্রিকেটে ন্যূনতম ১৪ হাজার রান ও ৬০০ উইকেট। এদিন সাকিব প্রথম ক্রিকেটার হিসেবে এই ক্লাবের গোড়াপত্তন করার আগে কোনো অলরাউন্ডারই এমন অর্জনের দেখা পাননি। অর্থাৎ, আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম খেলোয়াড় হিসেবে ১৪ হাজার রান ও ৬০০ উইকেটের ‘ডাবল ক্লাব’ এর জন্ম দিলেন বাংলাদেশের এই তারকা অলরাউন্ডার। অবশ্য সাকিবের একদম পাঁড় ভক্তরা এমন পরিসংখ্যানে খুব বেশি আহ্লাদিত নাও হতে পারেন। বরং তারা পাল্টা প্রশ্ন করতে পারেন, এমন অর্জন কি এই প্রথম?

অবশ্যই না। আন্তর্জাতিক ক্রিকেটে ন্যূনতম ১২ ও ১৩ হাজার রান ও ৬০০ উইকেট—এ দুটি ক্লাবেরও জন্ম দিয়েছেন সাকিব। ২০২১ সালে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে আন্তর্জাতিক ক্রিকেটে ১২ হাজারি ক্লাবে প্রবেশ করেন সাকিব। তখনও তিন সংস্করণ মিলিয়ে তার (৫৮৩) তার ৬০০ উইকেট হয়নি। সে বছর অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডে স্কটল্যান্ডের বিপক্ষে ৬০০ উইকেটের মাইলফলক ছুঁয়ে ওই ‘ডাবল’ এর দেখা পান সাকিব।

অলরাউন্ডারদের মধ্যে তিন সংস্করণ মিলিয়ে রানে দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি জ্যাক ক্যালিসের ধারেকাছে কেউ নেই। ২৫৫৩৪ রান করেছেন ক্যালিস। তার উইকেটসংখ্যা ৫৭৭। ন্যূনতম ৫০০ উইকেট ও ১১ হাজার রানের ‘ডাবল’ ক্লাবে শুধু ক্যালিস, শহীদ আফ্রিদি আর সাকিবই ছিলেন। ২০২১ সালের ১৬ জুলাই জিম্বাবুয়ের বিপক্ষে সাকিব ক্যালিসের ৫৭৭ উইকেট টপকে যাওয়ার পর থেকেই আসলে তাঁকে কেউ ধরতে পারেনি। ন্যূনতম ১২ হাজার ও ৬০০ উইকেটের ‘ডাবল ক্লাব’ থেকেই সাকিব একা! ১৩ হাজার ও ৬০০ এর পর ১৪ হাজার এবং ৬০০ এর ‘ডাবল ক্লাবে’ তাই সাকিবের একা পড়ে যাওয়াই স্বাভাবিক। তবে সাকিব নিশ্চয়ই তাতে খুশিই হবেন। এসব কীর্তি যে আর কারও নেই!

tag ট্যাগ: #1111